West Bengal Election Result: রাজ্যের ২৩ মন্ত্রী পিছিয়ে, হারের মুখে কোন কোন হেভিওয়েট?

গণনা যত এগোচ্ছে ততই পিছিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা-মন্ত্রী। দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের গণনার হিসেব বলছে, রাজ্যের ২৩ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে রয়েছেন। কারা রয়েছেন এই তালিকায়?

Advertisement
রাজ্যের ২৩ মন্ত্রী পিছিয়ে, হারের মুখে কোন কোন হেভিওয়েট?  ২৩ জন মন্ত্রী পিছিয়ে
হাইলাইটস
  • গণনার হিসেব বলছে, রাজ্যের ২৩ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে রয়েছেন
  • কারও কারও পিছিয়ে থাকার ব্যবধান অনেকটাই বেশি
  • কারা রয়েছেন এই তালিকায়?

একের পর এক রাউন্ড গণনা হচ্ছে আর পিছিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা-মন্ত্রী। দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের গণনার হিসেব বলছে, রাজ্যের ২৩ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে রয়েছেন। কারও কারও পিছিয়ে থাকার ব্যবধান অনেকটাই বেশি। কারা রয়েছেন এই তালিকায়? 

শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, মানস ভুঁইয়া, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদার মতো মন্ত্রীরা নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। 

>  দমকলমন্ত্রী সুজিত বসু বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। 

>  ক্রেতা সুরক্ষাদফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা শালবনিতে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া সবং কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ দিনহাটা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  স্বাস্থ্যও অর্থ দফতরের বিদায়ী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদম কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন।

>  প্রদীপ মজুমদার বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  বিদায়ী গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>  কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। 

>   বিদায়ী বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা পিছিয়ে রয়েছেন।

তবে একমাত্র কলকাতা বন্দরের প্রার্থী ফিরহাদ হাকিম, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীরা বিপুল ভোটে জয়ের পথে। 

 

POST A COMMENT
Advertisement