West Bengal Election Result 2026: প্রাথমিক ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াই, সেঞ্চুরি পার ২ দলই, ভবানীপুরে পিছিয়ে মমতা

সকাল ৯টা পর্যন্ত পাওয়া আর্লি ট্রেন্ড বলছে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল এবং BJP-র মধ্যে। ভবানীপুর বিধানসভা আসনের ফলাফল কী বলছে?

Advertisement
প্রাথমিক ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াই, সেঞ্চুরি পার ২ দলই, ভবানীপুরে পিছিয়ে মমতামমতা বনাম শুভেন্দু
হাইলাইটস
  • আর্লি ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াই
  • ৯টার মধ্যেই সেঞ্চুরি পার দুই গল
  • কে এগিয়ে, কে পিছিয়ে?

সকাল ৯টা পর্যন্ত পাওয়া আর্লি ট্রেন্ড বলছে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল এবং BJP-র মধ্যে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাউন্টিং। সাড়ে ৮টা পর্যন্ত গণনা হয়েছে পোস্টাল ব্যালট। এরপর শুরু হয়েছে EVM কাউন্টিং। ৯টার মধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে TMC এবং BJP। কে এগিয়ে, কে পিছিয়ে? 

সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, ১০১ আসনে এগিয়ে তৃণমূল এবং BJP ১১৪ আসনে এগিয়ে। ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ভবানীপুর আসনে পোস্টাল ব্যালটে শুভেন্দু অধিকারী এগিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভবানীপুরে মোট ২০ রাউন্ড গণনা করা হবে। 

শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে চলছে ভবানীপুর কেন্দ্রের গণনা সেন্টার। বিড়লা প্ল্যানেটোরিয়াম, চৌরঙ্গী রোডের দিক থেকে শেক্সপিয়র সরণির রাস্তায় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে। সমস্ত রাস্তায় ব্যারিকেড করে রেখেছে পুলিশ।  

নন্দীগ্রামেও এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। প্রায় ৩ হাজার ভোটে তিনি তৃণমূলের পবিত্র করের থেকে এগিয়ে। ডায়মন্ড হারবার, সাগরে এগিয়ে BJP। সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, বাসন্তীতে এগিয়ে TMC। আরামবাগে এগিয়ে TMC, পুরশুরা, খানাকুল, গোঘাটে BJP এগিয়ে। 

তৃণমূলের উপরেই রাজ্যের মানুষ আস্থা রেখেছে, না এবার বাংলায় পরিবর্তনের হাওয়া, তা তা জানতে এ রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।

 

POST A COMMENT
Advertisement