Bengal Election Result 2026: 'বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে,' ঐতিহাসিক জয়ের পর প্রথম বার্তায় যা বললেন PM Modi

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া সাইক্লোন। সোমবার সন্ধ্যায় বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলার রায়কে ‘ঐতিহাসিক’ এবং ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করলেন তিনি। বাংলা ভাষায় বললেন, 'বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে।'

Advertisement
'বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে,' ঐতিহাসিক জয়ের পর প্রথম বার্তায় যা বললেন PM Modiবাংলার রায়কে ‘ঐতিহাসিক’ এবং ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করলেন তিনি। বাংলা ভাষায় বললেন, 'বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে।'
হাইলাইটস
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া সাইক্লোন।
  • বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
  • শুধু রাজনৈতিক সাফল্য নয়, বাংলার ‘ভয়মুক্ত ভবিষ্যতের সূচনা’ বলে দেখছেন তিনি।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া সাইক্লোন। সোমবার সন্ধ্যায় বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলার রায়কে ‘ঐতিহাসিক’ এবং ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করলেন তিনি। বাংলা ভাষায় বললেন, 'বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে।' বিজেপির এই জয়কে তিনি শুধু রাজনৈতিক সাফল্য নয়, বাংলার ‘ভয়মুক্ত ভবিষ্যতের সূচনা’ বলে দেখছেন তিনি।

প্রধানমন্ত্রীর কথায়, বহু বছরের সাধনার পর এই জয় এসেছে। বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আজ দেশের নানা প্রান্তে বিজেপি কর্মীদের মুখে যে আনন্দ দেখছি, তা বহু বছরের পরিশ্রমের ফল।' একই সঙ্গে বাংলার মানুষকে প্রণাম জানিয়ে তিনি আশ্বাস দেন, রাজ্যের উন্নয়নের জন্য বিজেপি দিনরাত কাজ করবে।

বাংলার ফলাফল নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়া গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর দাবি, এ বার বাংলার ভোটে হিংসার বদলে গণতন্ত্রের জয় হয়েছে। তিনি বলেন, 'এই প্রথম বাংলার নির্বাচনে এক জন নির্দোষ মানুষেরও প্রাণ যায়নি। বন্দুকের আওয়াজ নয়, শোনা গিয়েছে জনতার আওয়াজ।'

বিজেপির এই জয়ের পিছনে বাংলার সাধারণ মানুষের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলার মানুষ ভয়, তুষ্টিকরণ এবং হিংসার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। মোদীর দাবি, বাংলায় এখন উন্নয়ন, বিশ্বাস এবং নতুন সংকল্পের রাজনীতি শুরু হবে।

এদিন ভাষণে বার বার উঠে আসে তৃণমূল সরকারের সমালোচনাও। তবে দলীয় কর্মীদের সংযমেরও বার্তা দেন। ‘বদলা নয়, বদলের রাজনীতি’র কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'আজ বিজেপি জিতেছে। বদলা নয়, বদলের কথা হোক। ভয় নয়, ভবিষ্যতের কথা হোক।' সব রাজনৈতিক দলকে হিংসার রাজনীতি বন্ধ করার আবেদনও জানান।

মোদীর বক্তব্যে উঠে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) প্রসঙ্গও। তিনি বলেন, 'আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছেন। তিনি যে সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের সুযোগ আজ বাংলার মানুষ বিজেপিকে দিয়েছে।'

Advertisement

বাংলার পাশাপাশি অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলমের ভোট ফল নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অসমে টানা তৃতীয় বার বিজেপি-এনডিএর উপর মানুষের আস্থা রাখাকে ‘হ্যাটট্রিক’ বলে ব্যাখ্যা করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, বর্তমানে দেশের ২০টিরও বেশি রাজ্যে বিজেপি বা এনডিএ সরকার রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'যেখানেই বিজেপি, সেখানেই গুড গভর্ন্যান্স।' তাঁর বক্তব্যে উঠে আসে মহিলাদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং অনুপ্রবেশ রোধের মতো ইস্যুও। তিনি ঘোষণা করেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও বলেন।

ভাষণের শেষ দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) স্মরণ করেন মোদী। রবীন্দ্রনাথের 'চিত্ত যেথা ভয়শূন্য' উদ্ধৃত করে তিনি দাবি করেন, বাংলায় বিজেপি এমনই ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলবে। তাঁর কথায়, 'এটা মোদীর গ্যারান্টি।' 

POST A COMMENT
Advertisement