ভোটগণনা ২০২৬প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরোল বিজেপি। অনেক পিছিয়ে তৃণমূল। নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে ১৫৬টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ৮৪টি আসনে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে রয়েছে।
এবারের নির্বাচনে ম্যাজিক ফিগার রয়েছে ১৪৮। ফলতায় উপনির্বাচন হবে, যে কারণে এই আসন বাদ রেখে চলছে গণনা। ১৪৭-র ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বিজেপি। এখনও গণনা চলছে। ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি। এখনও পর্যন্ত ভবানীপুরে অনেক ভোটে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যআয়, পিছিয়ে বিজেপি।
এদিন সিইও মনোজ আগরওয়াল বলেন, ‘‘আমাদের শক্তপোক্ত ভাবে কাজ করতে হবে। যে প্রক্রিয়া চলছে, তা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। আমরা প্রথম দিন থেকে চেষ্টা করেছি দলগত ভাবে নিয়ম মেনে কাজ করার। নিজের ইচ্ছায় কাজ করব না। পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই। আমরা সকলের থেকে প্রচুর সাহায্য পেয়েছি। পুরো প্রক্রিয়া ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। দৃষ্টান্তমূলক, ৯৩ শতাংশ ভোট। বাংলা দেখিয়ে দিয়েছে। গোটা দেশের ধারণা ছিল সুস্থ ভাবে হবে। ফল কেমন আর কী ভাবে হল, তা কাল থেকে দেখব। ফলতা থেকে শিক্ষা নিয়ে আমরা তা পরের ভোটের কাজে লাগাব।’’
এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
অন্যদিকে আরও একটি হাইভোল্টেজ সিট পানিহাটি। সেখানে ৬৮৯২ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর দাস ৪১২৯ ভোটে পিছিয়ে। এখনও পর্যন্ত সিপিএম পেয়েছে ১৩৫৯টি ভোট।