West Bengal Election Result: শ্যামাপ্রসাদের প্রথম জয়, ৭৫ বছর পর বঙ্গে যে পথে ক্ষমতায় এল BJP

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি আজ গেরুয়াময়। বিজেপি বলতেই পারে,'জহাঁ জন্মে মুখার্জি ও বঙ্গাল হামারা হে'। যা বছর দশেক আগেও যা কল্পনাতীত ছিল। তবে আটের দশকে বিজেপির প্রতিষ্ঠার সময়েই বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিলেন অটলবিহারী বাজপেয়ী।

Advertisement
শ্যামাপ্রসাদের প্রথম জয়, ৭৫ বছর পর বঙ্গে যে পথে ক্ষমতায় এল BJP পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল ২০২৬
হাইলাইটস
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি আজ গেরুয়াময়।
  • কোন পথে এল বিজেপির জয়?

সাল ১৯৫১-৫২। ভারতের প্রথম লোকসভা নির্বাচনে তৎকালীন কলকাতা দক্ষিণ-পূর্ব আসনে জিতলেন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জনসঙ্ঘের নেতাদের হাতে গড়া বিজেপিই এল বাংলার ক্ষমতায়। মাঝে কেটে গেল ৭৫ বছর। 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি আজ গেরুয়াময়। বিজেপি বলতেই পারে,'জহাঁ জন্মে মুখার্জি ও বঙ্গাল হামারা হে'। যা বছর দশেক আগেও যা কল্পনাতীত ছিল। তবে আটের দশকে বিজেপির প্রতিষ্ঠার সময়েই বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিলেন অটলবিহারী বাজপেয়ী। একটা সময় বিজেপির 'লৌহপুরুষ' লালকৃষ্ণ আডবাণী আক্ষেপ করেছিলেন,শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলায় জন্মেছিলেন, সেখানে বিজেপি ভোটে জিততে পারছে না। 

যে পথে বিজেপির বঙ্গ জয়

বাংলার কোলেই জন্ম জনসঙ্ঘের। কিন্তু দশকের পর দশক নিজের জন্মভূমিতেই 'বহিরাগত' অপবাদ সইতে হয়েছে বিজেপি। সেই অপবাদ ঘুচল। তবে এই জয় সহজ ছিল না। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। সেই ১৯৯১ সালে বিধানসভা ভোটে বাংলার ২৯১ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। সেবার ১১.৩৪% ভোট পেয়েছিল তারা। সেই সময় যা চমকপ্রদ। আসলে রামমন্দির আন্দোলনের হাওয়া ঢুকেছিল বঙ্গেও। কিন্তু একা কি বাংলা জয় সম্ভব? ১৯৯৮ সালে নতুন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন অটল-আডবাণী। প্রথমবার লোকসভা আসনে জয় বিজেপির। ভোটের হার ১০.২%। ২০০১ বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট হয়নি তৃণমূলের। বিজেপির ভোটের হার কমে হল ৫.৬%। ২০০৬ সালে আবারও তৃণমূলের সঙ্গে জোট। সাফল্য এল না। ২০১১ সালে কংগ্রেসের গাঁটছড়া বাঁধল তৃণমূল। বাংলায় পরিবর্তন। সেটাই যেন টার্নিংপয়েন্ট হল!

২০১৪ সালে লোকসভা ভোটে দুই সাংসদ হল বিজেপির। বসিরহাট দক্ষিণে উপনির্বাচন জিতলেন শমীক ভট্টাচার্য। তারপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। বাংলায় প্রথমবার ৩ বিধায়ক পেল গেরুয়া শিবির। ভোটের হার ১০.৩%। তবে তখনও অনেকটা পথ বাকি। ২০১৯ লোকসভা ভোটে ১৮টি আসন জিতে বিরোধী পরিসর দখল করল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোট তাতে শিলমোহর দিল। ৭৭ জন বিধায়ক।

Advertisement

বাংলায় যেভাবে উত্থান হল বিজেপির।
বাংলায় যেভাবে উত্থান হল বিজেপির।

২০২৬ সালে এল সেই ঐতিহাসিক জয়। শূন্য থেকে ক্ষমতা দখল। অঙ্গ, কলিঙ্গের পর বঙ্গেও গেরুয়াযুগ শুরু। 

POST A COMMENT
Advertisement