West Bengal CM Oath Taking: ৯ তারিখ রাজ্য পাবে নয়া মুখ্যমন্ত্রী, কখন-কোথায় শপথগ্রহণ অনুষ্ঠান? জানিয়ে দিল BJP

বিজেপির মুখ্যমন্ত্রী, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ শনিবার সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনা চলছে।

Advertisement
৯ তারিখ রাজ্য পাবে নয়া মুখ্যমন্ত্রী, কখন-কোথায় শপথগ্রহণ অনুষ্ঠান? জানিয়ে দিল BJPশমীক ভট্টাচার্য

বিজেপির মুখ্যমন্ত্রী, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ শনিবার সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনা চলছে।

মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এছাড়া, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত, উৎপল মহারাজের নামও রয়েছে তালিকায়। 

বুধবার দুপুর ৩টে নাগাদ শমীক নবান্নে প্রবেশ করেন। ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা করবেন।

১৫ বছরের তৃণমূলের শাসন ফেলে বাংলায় ক্ষমতা এসেছে BJP। এবার অপেক্ষা মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ এবং তারপর ক্যাবিনেট গঠনের। আজ, ৮ মে রাজ্যে আসছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে।

শনিবার  NDA শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং BJP-র বরিষ্ঠ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

মুখ্যমন্ত্রী বেছে নেবেন অমিত শাহ 
২০৭ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে BJP। নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ ৮ মে যে বৈঠক হতে চলেছে, সেখানে শুধু পরিষদীয় দলনেতা নয়,  একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

শুভেন্দুই মুখ্যমন্ত্রী?
শুভেন্দুকে নন্দীগ্রামভবানীপুর আসনে জেতার চ্যালেঞ্জ দিয়েছিলেন অমিত শাহ। মমতাকে হারিয়ে তাঁর গড়ে ঢুকে জয়ী হয়ে দেখিয়েছেন শুভেন্দু। একুশের নন্দীগ্রামের থেকেও মমতাকে ছাব্বিশের ভবানীপুরে হারান তিনি। তাই উপহার হিসেবে তাঁকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেই জল্পনা চলছে। এখন দেখার ৯ মে আগামী ৫ বছরের জন্য কে পেতে চলেছেন বাংলার সিংহাসন।

POST A COMMENT
Advertisement