Repolling in Bengal LIVE: ১৫টি বুথে পুনর্নির্বাচন: দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭২.৪৩ শতাংশ

নির্বাচন কমিশনের সবুজ সংকেত মিলতেই শনিবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৫টি বুথে শুরু হল পুননির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ মেনেই এই বুথগুলিতে পুননির্বাচনে সায় দিয়েছে কমিশন।

Advertisement
LIVE: ১৫টি বুথে পুনর্নির্বাচন: দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭২.৪৩ শতাংশছবি- তাপস বৈরি
হাইলাইটস
  • সকাল ৭টা থেকে রাজ্যের ১৫টি বুথে শুরু হল পুননির্বাচন।
  • মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ।
  • ফলতায় কী পুনর্নিবাচন হবে?
  •  মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার মোট ১৫টি বুথে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭২.৪৩ শতাংশ

 

  • ফলতায় TMC-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, পুনর্নির্বাচন চাইছেন বিক্ষোভকারীরা 
     
  • আজ পুননির্বাচন চলছে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার মোট ১৫টি বুথে। বেলা ১টা পর্যন্ত মোট ভোট পড়ল ৫৫.৫৭ শতাংশ। এরমধ্যে ডায়মন্ড হারবারে ভোট পড়ল ৫৪.৯০% ও  মগরাহাট পশ্চিমে ৫৬.৩৩% ভোট পড়ল।

 

  • আজ পুননির্বাচন চলছে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার মোট ১৫টি বুথে। বেলা ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবারে ভোট পড়ল ৩৫.৯২% ও  মগরাহাট পশ্চিমে ৩৮.২০% ভোট পড়ল।
     
  • মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার মোট ১৫টি বুথে আজ চলছে পুনর্নির্বাচন। এরইমধ্যে বুথ জ্যামিং করা হচ্ছে বলে অভিযোগ করলেন মগরাহাট পশ্চিম-এর BJP প্রার্থী গৌরসুন্দর ঘোষ।
  • আজ পুননির্বাচন চলছে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার মোট ১৫টি বুথে। সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবারে ভোট পড়ল ১৫.৮৩% ও  মগরাহাট পশ্চিমে ১৬.৮৮% ভোট পড়ল।

 

  • পুননির্বাচনেও EVM জটিলতা। ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথে EVM-এ গন্ডগোলের অভিযোগ ভোটারদের। এক ভোটারের দাবি, তিনি ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
  • ডায়মন্ড হারবার বিধানসভায় বুথে বুথে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। মহিলা ও প্রবীণ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। 
  • ১৫টি বুথে চলছে পুননির্বাচন, সকাল থেকে লম্বা লাইনে ভোটাররা

 

  • ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথেও চলছে ভোটগ্রহণ। কড়া সুরক্ষা বলয়ে চলছে পুননির্বাচন। এই বুথে সকালে খুব বেশি লাইন চোখে পড়েনি।

 

 

নির্বাচন  কমিশনের সবুজ সংকেত মিলতেই শনিবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৫টি বুথে শুরু হল পুননির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ মেনেই এই বুথগুলিতে পুননির্বাচনে সায় দিয়েছে কমিশন। মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। 

মগরাহাট পশ্চিমের কোন কোন নম্বর বুথে ভোট চলছে?

মগরাহাট পশ্চিমের উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)-এ সকাল থেকেই ভোট দিতে এসেছেন ভোটাররা।

ডায়মন্ড হারবার (Diamond Harbour)-এর কোন কোন নম্বর বুথে ভোট চলছে?

১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভার বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন শুরু হয়েছে। 

এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলির বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। বুথ নং ১৯৪- হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ৭টাতেই দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। সারিবদ্ধ ভাবে ভোট দিতে সামিল হতে দেখা গিয়েছে ভোটারদের। একইচিত্র মগরাহাট পশ্চিমের উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২)-তেও। এখানে ইতিমধ্যেই দলে দলে মহিলা পুরুষেরা ভোট দিতে লাইন দিয়েছেন। পুরুষ ও মহিলাদের লাইন রয়েছে আলাদা। 

ফলতায় কী পুনর্নিবাচন হবে?

ইভিএমে টেপ বিতর্কে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তবে ফলতায় পুনর্নির্বাচনের প্রসঙ্গে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। BJP নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ফলতার কমপক্ষে ৬০টি বুথে পুনর্নিবাচন করা উচিত।

 

Advertisement

POST A COMMENT
Advertisement