Matua Vote Bank Impact: মতুয়া গড়েও বিজেপি ঝড়, কোন সিটে কে এগিয়ে?
সারা বাংলায় গেরুয়া ঝড়। পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্গ। বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর ভারতীয় জনতা পার্টির এই বিরাট উত্থানের নেপথ্যে মতুয়াদের বড় অবদান রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মতুয়া ভোটব্যাঙ্ক- কলকাতা,
- 04 May 2026,
- (Updated 04 May 2026, 4:57 PM IST)
হাইলাইটস
- সারা বাংলায় গেরুয়া ঝড়
- পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্গ
- বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি
সারা বাংলায় গেরুয়া ঝড়। পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্গ। বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর ভারতীয় জনতা পার্টির এই বিরাট উত্থানের নেপথ্যে মতুয়াদের বড় অবদান রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মাথায় রাখতে হবে, মতুয়া ভোটব্যাঙ্ক উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার একাধিক আসনে ফ্যাক্টর। তাই এই ভোটের দিকে নজর ছিল বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই। তাই SIR পর্বে এই দুই দলই নিজের মতো করে এই গোষ্ঠীর মন পেতে চেষ্টা করেছে। কিন্তু ট্রেন্ড যা বলছে, তাতে মতুয়া ভোটব্যাঙ্ক গিয়েছে বিজেপির দিকে। তৃণমূল প্রায় ধুয়ে মুছে সাফ।
আসুন জেনে নেওয়া যাক মতুয়া অধ্যুষিত কোন সিটে কে এগিয়ে রয়েছে?
উত্তর ২৪ পরগনাকে মতুয়া রাজনীতির 'এপিসেন্টার' বলা হয়। আর সেখানে বিজেপির জয়জয়কার। দেখে নেওয়া যাক এই জেলার মতুয়া অধ্যুষিত সিটে কে এগিয়ে?
- গাইঘাটায় (ঠাকুরনগর এই কেন্দ্রের অন্তর্গত) এগিয়ে রয়েছেন বিজেপির সুব্রত ঠাকুর।
- বনগাঁ উত্তরে এগিয়ে বিজেপির অশোক কীর্তনীয়া।
- বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপির স্বপ্ন মজুমদার।
- বাগদায় এগিয়ে বিজেপির সোমা ঠাকুর।
- স্বরূপনগরে এগিয়ে তৃণমূলের বীণা মণ্ডল।
- হাবড়ায় এগিয়ে বিজেপির দেবদাস মণ্ডল।
- অশোকনগরে এগিয়ে তৃণমূলের নারায়ণ গোস্বামী।
- আমডাঙ্গায় এগিয়ে তৃণমূলের কাসেম সিদ্দিকি।
- রাজারহাট-গোপালপুর এগিয়ে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি।
এবার নদিয়া জেলার কথায় আসা যাক। এই জেলাতেও রয়েছে বিজেপি-
- কল্যাণীতে এগিয়ে বিজেপির অনুপম বিশ্বাস।
- চাকদায় এগিয়ে বিজেপির বঞ্চিমচন্দ্র ঘোষ।
- হরিণঘাটায় এগিয়ে বিজেপির অসীমকুমার সরকার।
- রানাঘাট উত্তর-পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থসারথী চট্টোপাধ্যায়।
- রানাঘাট উত্তর-পূর্বে এগিয়ে বিজেপির অসীম বিশ্বাস।
- রানাঘাট দক্ষিণে এগিয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র।
- কৃষ্ণগঞ্জে জিতছে বিজেপি সুকান্ত বিশ্বাস।
- শান্তিপুরে এগিয়ে বিজেপির স্বপনকুমার দাস।
- নবদ্বীপে এগিয়ে বিজেপির শ্রুতি শেখর গোস্বামী।
আর এই চিত্র দেখেই পরিষ্কার যে মতুয়া গড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে নিজেদের শক্ত জমি তৈরি করে ফেলেছে বিজেপি। এখন দেখার শেষ ফলাফল আসার পর ঠিক কী দাঁড়ায় চিত্র। তবে এই ট্রেন্ড যদি চলতে থাকে, তাহলে এটা পরিষ্কার যে মতুয়াদের মন পেয়েছে বিজেপি। তাই এত সিটে এগিয়ে রয়েছে তারা। এরপর না হয় শুরু হবে কেন বিজেপি এগিয়ে গেল, তার আলোচনা। তবে এখন এইটুকুই।