ভোট না দিলে নাম কাটা যাবে? সঠিক সরকারি নিয়মটা জানুন

তাহলে নাম বাদ যায় কখন? নির্দিষ্ট কিছু কারণেই ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়। যেমন, কোনও ভোটারের মৃত্যু হলে, বা যাচাই প্রক্রিয়ার সময় যদি কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির অস্তিত্ব বা তথ্য নিশ্চিত করতে না পারে। এই ধরনের ক্ষেত্রেই নাম বাদ পড়তে পারে। কিন্তু ভোট না দেওয়াটা তার মধ্যে পড়ে না।

Advertisement
ভোট না দিলে নাম কাটা যাবে? সঠিক সরকারি নিয়মটা জানুন
হাইলাইটস
  • এসআইআর-এর পর এটাই বাংলায় প্রথম ভোট। তাই স্বাভাবিকভাবেই অনেক ভোটারের মনে নানা প্রশ্ন আর আশঙ্কা ঘুরপাক খাচ্ছে।
  • বিশেষ করে একটি গুজব বেশ জোরালোভাবে ছড়িয়েছে, এবার ভোট না দিলে নাকি ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে!

এসআইআর-এর পর এটাই বাংলায় প্রথম ভোট। তাই স্বাভাবিকভাবেই অনেক ভোটারের মনে নানা প্রশ্ন আর আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে একটি গুজব বেশ জোরালোভাবে ছড়িয়েছে, এবার ভোট না দিলে নাকি ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে! এই আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি যাঁরা সাধারণত ভোট দিতে যান না, তাঁরাও এবার ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের অনেককেই দূরদূরান্ত থেকে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে।

তবে বাস্তবটা একটু ভিন্ন। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ ভোট দেবেন কি দেবেন না, তা তাঁর নিজের ইচ্ছা। শুধুমাত্র ভোট না দেওয়ার কারণে কোনওভাবেই নির্বাচন কমিশন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে না।

তাহলে নাম বাদ যায় কখন? নির্দিষ্ট কিছু কারণেই ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়। যেমন, কোনও ভোটারের মৃত্যু হলে, বা যাচাই প্রক্রিয়ার সময় যদি কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির অস্তিত্ব বা তথ্য নিশ্চিত করতে না পারে। এই ধরনের ক্ষেত্রেই নাম বাদ পড়তে পারে। কিন্তু ভোট না দেওয়াটা তার মধ্যে পড়ে না।

অতএব, এসআইআর হয়েছে বলে বা ভোটে অংশ না নিলে নাম কেটে যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নিশ্চিন্তে সিদ্ধান্ত নিন, ভোট দেবেন কি দেবেন না।

উল্লেখ্য, চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেখানে রেকর্ড হারে ভোট পড়েছে। আগামীকাল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় ৭টি জেলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রেও ভোট নেওয়া হবে।
 
POST A COMMENT
Advertisement