Advertisement

আরজি কর নির্যাতিতার বাবার ভোট দিয়ে কেঁদে ফেললেন, VIDEO

পানিহাটিতে ভোটাধিকার প্রয়োগ করে কান্নায় ভেঙে পড়লেন আরজি কর হাসপাতালে নিহত নির্যাতিতার বাবা। স্ত্রী রত্না দেবনাথ এই কেন্দ্রেরই BJP প্রার্থী। মেয়ের ন্যায়বিচারের দাবিতেই তাঁদের এই লড়াই বলে জানালেন শেখররঞ্জন দেবনাথ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এটা খুবই দুঃখজনক, মেয়ের জন্য ন্যায়বিচার আনতে আমাদের এই পন্থা নিতে হল। তবে আমরা জিতবই আর মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনবই। আমরা জনগণের সঙ্গে রয়েছি।' EVM মেশিন নিয়ে অভিযোগ তোলেন রত্না দেবনাথ। তবে তাঁর বক্তব্য, 'আর যেন কোনও রক্তারক্তি না হয়, যেন নির্বিঘ্ন ভোট হয়।'

Advertisement
POST A COMMENT