রাজ্যজুড়ে বন্ধ মদের দোকান, পানশালা। সাধারণ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে ড্রাই ডে থাকে। সেই প্রোটোকল ছাপিয়ে এবার আবগারি কমিশনারের নির্দেশে আচমকাই ভোট শুরুর ৯৬ ঘণ্টা আগে রাজ্যের সর্বত্র মদের দোকান বন্ধ করে দেওয়ায় হইচই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে নির্বাচন কমিশনের তরফে মদ নিয়ে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলেই জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
CEO Manoj Agarwal Reacts On Liquor Shop And Bar Close Order Before 96 Hour Of Elections