Advertisement

'জাহাঙ্গিরকে শুধরে যেতে বলুন, না হলে পরে কাঁদতে হবে,' IPS অজয় পাল শর্মার শাসানি VIRAL

উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দাবাং অফিসার হিসেবে খ্যাত এই আইপিএস অজয় পাল শর্মা। ভাঙড় থেকে ক্যানিং, মিনাখাঁ থেকে বাসন্তী -এই জেলার বিভিন্ন প্রান্ত বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে কমিশন। আর সেই তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের দোর্দণ্ডপ্রতাপ আইপিএস অজয় পাল শর্মা। সেই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে ধমক দিচ্ছেন তিনি। দেখুন।

Advertisement
POST A COMMENT