কুণাল ঘোষ ও শ্রেয়া পাণ্ডের সমর্থনে সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমার দুটো প্রার্থী আছেন এখানে। একদিকে কুণাল ঘোষ, সারাক্ষণ লড়াই করে ও সাংবাদিকতাও করে। আরেকদিকে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। ওর মা আমাকে অনুরোধ করেছে, ছোটোদেরও বড় করে আনতে হবে।' ২০২৬ সালে বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ। অন্যদিকে প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে মানিকতলা কেন্দ্রের প্রার্থী।