২০২৬ সালের ভোটে নজিরবিহীন কিছু ঘটনা চোখে পড়ছে। এই প্রথমবার ভোটে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যাঘাত হলে এনআইএ তদন্তে নামে। আজ অর্থাত্ দ্বিতীয় দফার ভোটের দিন দেখা গেল, ভাঙড়ে ঘুরছেন এনআইএ। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার দাবি, তাঁরা ভয় পাচ্ছেন না। তাঁর কথায়, ''এনআইএ এখানে এসেছে আমাদের ভয় দেখাতে। এই প্রথম দেখছি,ভোটে এনআইএ, সিবিআই মোতায়েন করা হয়েছে। কিন্তু এই সব করে কোনও লাভ হবে না, আমরা ভয় পাচ্ছি না।'