রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "যে TMC নেতারা এতদিন বাংলার মানুষকে ভয় দেখাত। তাঁরাই এখন বাংলার টাইগারদের ভয় পাচ্ছে। আর এই 'বাংলার টাইগার' হলেন বাংলার সাধারণ মানুষ। এখন বাংলার জনতা এখন এই সরকারকে সরিয়ে ফেলবেই।" প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, "আমি তৃণমূলের সব ভ্রষ্টাচারী, সিন্ডিকেট , গুন্ডাদের শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করে নাও। বাঁকুড়ায় ২৩ তারিখের আগে করো। কারণ ৪ মে-র পর কেউ বাঁচতে পারবে না।"
PM Narendra Modi Warns TMC From Barjora