দ্বিতীয় দফার নির্বাচনে সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে বেহালার ভোটকেন্দ্রে হাজির হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভোট দেওয়ার পর হাসিমুখে বুথ থেকে বেরিয়ে আসেন। জানান,'ভোট প্রত্যেকের অধিকার এবং কর্তব্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে ভালো লাগছে'।
Sourav Ganguly Casts Vote With Wife Dona Ganguly at Behala