দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের বাহিরপুয়া কুরকুরিয়া এফ.পি. স্কুলে পুনর্নির্বাচনে দিন সকাল থেকেই চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন। ২৩০, ২৩১ এবং ২৩২ নম্বর বুথের সামনে পুরুষ ও মহিলা ভোটারদের ভিড় প্রমাণ করে দিচ্ছে, সমস্ত বিতর্ক ও অশান্তির পরও সাধারণ মানুষের ভোটদানে আগ্রহ একটুও কমেনি। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ, বিজেপির গৌরসুন্দর ঘোষ এবং কংগ্রেসের আব্দুল মজিদ হালদার, তিনজনকেই ঘিরে চলছে ভোটের সমীকরণ।
Magrahat Paschim Assembly Repolling 2026 Updates