সোনা পাচার কাণ্ডে বিজয়নের নাম! ষড়যন্ত্রের ইঙ্গিত মহিলা আধিকারিকের

বাংলার সঙ্গে ভোটের দামামা বেজেছে দক্ষিণের রাজ্য কেরলও। তবে পশ্চিমবঙ্গের মত আট দফায় নয় এক দফাতেই ভোট হচ্ছে ঈশ্বরের নিজের দেশ হিসাবে পরিচিত কেরলে। তাই বলে উত্তেজনার পারদ কিছু কম নেই। আর ভোটের হাওয়ায় নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে সোনা পাচার কাণ্ড। ইতিমধ্যে এই কাণ্ডে প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নাম। বাম শাসিত রাজ্যে তারপরেই ভোট ময়দানে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুলিশ দাবি করছে চাপে পড়েই বিজয়নের নাম নিয়েছিলেন স্বপ্না।

Advertisement
সোনা পাচার কাণ্ডে  বিজয়নের নাম! ষড়যন্ত্রের ইঙ্গিত মহিলা আধিকারিকেরকেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
হাইলাইটস
  • বাংলার সঙ্গে ভোটের দামামা বেজেছে দক্ষিণের রাজ্য কেরলও
  • ভোটের হাওয়ায় নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে সোনা পাচার কাণ্ড
  • যাতে নাম উঠে এসেছে খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

বাংলার সঙ্গে ভোটের দামামা বেজেছে দক্ষিণের রাজ্য কেরলও। তবে পশ্চিমবঙ্গের মত আট দফায় নয় এক দফাতেই ভোট হচ্ছে ঈশ্বরের নিজের দেশ হিসাবে পরিচিত কেরলে। তাই বলে উত্তেজনার পারদ কিছু কম নেই। আর ভোটের হাওয়ায় নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে সোনা পাচার কাণ্ড। ইতিমধ্যে এই কাণ্ডে প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নাম। বাম শাসিত রাজ্যে তারপরেই ভোট ময়দানে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুলিশ দাবি করছে চাপে পড়েই বিজয়নের নাম নিয়েছিলেন স্বপ্না। 

মুখ্যমন্ত্রী পদে কেন ইস্তফা? ত্রিবেন্দ্র বললেন, 'জানতে দিল্লি আসতে হবে'

আরব আমিরশাহী থেকে কেরলে সোনা পাচার সম্পর্কে জানতেন মুখ্যমন্ত্রী বিজয়ন ও তাঁর তিন মন্ত্রী। বিষয়টি নিয়ে অবগত ছিলেন কেরল বিধানসভার স্পিকারও। গত শুক্রবার কেরল হাইকোর্টে শুল্ক দফতর একথা জানায়। হলফনামায় শুল্ক দফতরের দাবি ছিল প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশই এই বিষয়ে বিজয়নের নাম নিয়েছেন। গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই। এবার এক মহিলা পুলিশ আধিকারিকও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। 

আদালতের পথে স্বপ্না সুরেশ
আদালতের পথে স্বপ্না সুরেশ

স্বপ্না সুরেশের নিরাপত্তার দেখভালে  ওই মহিলা পুলিশ আধিকারিককে  নিয়োগ করা হয়েছিল। মহিলা কর্মকর্তা লিখিত বক্তব্যে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় স্বপ্নাকে ইডি দ্বারা পিনারাই বিজয়ন নাম নিতে  বাধ্য করা হয়েছিল। ওই মহিলা পুলিশ আধিকারিক স্বপ্না সুরেশের সাথে যে পুলিশকর্মীরা ছিলেন তাদের  দলের সদস্য ছিলেন।  গত অক্টোবরে সোনা পাচার মামলার অন্যতম অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেফতার করেছিল এনআইএ। 

মৈত্রী সেতুতে মিলল ভারত-বাংলাদেশ, 'ডবল ইঞ্জিন' সরকার মোদীর মুখে

 শুল্ক দফতর কেরল  বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণনকে সমন পাঠিয়েছে 
কেরলে ডলার চোরাচালান মামলার তদন্তকারী শুল্ক দফতর রাজ্য বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণনকে তলব করেছে। তাঁকে ১২ মার্চ হাজির দিতে বলা হয়েছে। রাজ্যে ভোট শুরুর আগে স্পিকারকে এভাবে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই সঙ্গে শুল্ক দফতরের দাবি ডলার চোরাচালান মামলায় প্রধান অভিযুক্ত স্বপ্ন সুরেষ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। 

Advertisement

এর আগেও শুল্ক বিভাগ একাধিকবার  কেরল বিধানসভার স্পিকারের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিল। শুল্ক দফতর  বিদেশ ভ্রমণ সেই সঙ্গে যুক্ত আরও কয়েকটি বিষয়ে তথ্য জানতে চেয়েছিল। এবার তাই নোটিস পাঠান হল। এই চোরাচালান মামলার মূল অভিযুক্ত স্বপ্না সুরেশ অভিযোগ করেছেন যে ডলার চোরাচালানের মামলায় মুখ্যমন্ত্রী বিজয়ন, বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণন এবং কয়েকজন মন্ত্রীর পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর কনস্যুলেট জেনারেলের কিছু কর্মীও যুক্ত ছিলেন। 

ডলার চোরাচালানের মামলায় তার নাম উঠতেই  কেন্দ্রীয় সরকার ও তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তোপ দেগেছেন কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি  মোদী সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে বলেই তাঁর অভিযোগ। পিনারাই বলেন  নির্বাচনের দিন  ঘোষণার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সক্রিয়তা বেড়েছে। বিজয়ন বলেন যে কেরলা ইনফাস্ট্রাকচার অনভেসন্টমেন্ট ফান্ড বোর্ডের (KIIFB) বিরুদ্ধে ইডির পদক্ষেপ এবং হাইকোর্টে শুল্ক দফতরের বক্তব্য তার প্রমাণ দিচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির পাশাপাশি কংগ্রেসের দিকেও তোপ দেগেছেন বিজয়ন। KIIFB বিলুপ্ত করার অপচেষ্ট চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। 


 

POST A COMMENT
Advertisement