সাড়ে ৩ বছর পর আজ বেহালায় শোভন-বৈশাখী! দুপুরে মিছিল পার্থর

প্রায় সাড়ে ৩ বছর পরে আজ নিজের গড়ে নামছেন শোভন চট্টোপাধ্যায়। একসময়ে তৃণমূলের হয়ে বেহালায় প্রচার করতেন শোভন। আজ তিনি নামছেন বিজেপির হয়ে। সঙ্গে থাকছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে শোভনের সভার আগেই মিছিল করছে তৃণমূল। যার নেতৃত্বে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement
সাড়ে ৩ বছর পর আজ বেহালায় শোভন-বৈশাখী! দুপুরে মিছিল পার্থরশোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • সাড়ে ৩ বছর পর আজ বেহালায় শোভন-বৈশাখী
  • দুপুরে মিছিল করবেন পার্থ চট্টোপাধ্যায়
  • নজর রাজনৈতিক মহলের

প্রায় সাড়ে ৩ বছর পরে আজ নিজের গড়ে নামছেন শোভন চট্টোপাধ্যায়। একসময়ে তৃণমূলের হয়ে বেহালায় প্রচার করতেন শোভন। আজ তিনি নামছেন বিজেপির হয়ে। সঙ্গে থাকছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে শোভনের সভার আগেই মিছিল করছে তৃণমূল। যার নেতৃত্বে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়।

নজর শোভন-বৈশাখীতে

দক্ষিণ কলকাতার বেহালা আসনটি রাজনৈতিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ। একসময়ে এই এলাকাটি কার্যত গড় ছিল শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু তৃণমূল ত্যাগের পরে এই এলাকায় তাকে আর দেখা যায়নি। আজ তিনি ফের পুরনো গড়ে নামছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিজেপির হয়ে।  বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করবেন তিনি। অন্যদিকে, শোভনের সভার আগে বেহালায় রাস্তায় নামছে তৃণমূল। বেলা ১২টার দিকে এই মিছিলে নেতৃত্বে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। বেহালার ২৯ পল্লী থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করবে তৃণমূল। একইসঙ্গে বেহালার দুই হেভিওয়েটের মিছিল ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ।

আরও পড়ুন, শোভনের টার্গেট অভিষেক! আজ ডায়মন্ড হারবারে শোভন-বৈশাখীর ব়্যালি

বিজেপিতে বড় দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাকে দেওয়া হয়েছে কলকাতা জোনের দায়িত্ব। এর মধ্যে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাও রয়েছে। বিশেষত এই এলাকাগুলিতে বিজেপির সংগঠন এখনও তেমন পাকাপোক্ত হয়নি বলেই শোনা যায়। দক্ষ সংগঠক শোভনের হাত ধরে দক্ষিণে এবার জয়ের ঘুটি সাজাতে চাইছে গেরুয়া ব্রিগেড। ফলে তাই দক্ষিণ কলকাতা কার্যত চষে ফেলতে চাইছে শোভন ও বৈশাখী। একসময়ে গড়ে আজ তিনি আসছেন কার্যত সাড়ে ৩ বছরের পরে। এখনও তিনি বেহালা পূর্বের বিধায়কও। ফলে এই স্বাভাবিক ভাবে এই মিছিলে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

পথে নামছে পার্থও

ইতিমধ্যে অভিষেকের এলাকাতেও সভা করেছেন শোভন ও বৈশাখী। একযোগে আক্রমণ করেছন তারা তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার বড় আসনগুলি এখন তাদের নজরে। বিজেপিতে যোগদানের পরে প্রায় দেড় বছর পরে সক্রিয় হয়েছেন তাঁরা। নতুন বছরের শুরুতেই একেবারে পুরনো ফর্মে ফিরতে চাইছেন শোভন চট্টোপাধ্যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement