Advertisement
লাইফস্টাইল

Fruits To Increase HDL: ৫ ফল খেয়ে বাড়ান HDL কোলেস্টেরল, হার্টের অসুখ হবে না

কোলেস্টেরল মানেই খারাপ কিছু নয়
  • 1/9

কোলেস্টেরল মানেই খারাপ কিছু নয়। বরং একটি কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর সেই কোলেস্টেরলটির নাম হল এইচডিএল। 

এই কোলেস্টেরল হার্টকে সুরক্ষিত রাখে
  • 2/9

এই কোলেস্টেরল হার্টকে সুরক্ষিত রাখে। রক্তনালীর মধ্যে নোংরা বা প্লাক জমতে দেয় না। তাই যেভাবেই হোক ভাল কোলেস্টেরল বৃদ্ধি করতে হবে।

আমাদের অতি পরিচিত কিছু ফলই এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে পারে
  • 3/9

আর ভাল খবর হল, আমাদের অতি পরিচিত কিছু ফলই এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে পারে। তাই সেই সব ফল সম্পর্কে জেনে নিন। সেগুলিকে ডায়েটে অ্যাড করুন।

Advertisement
সবার প্রথমে আপেল খেতে হবে
  • 4/9

সবার প্রথমে আপেল খেতে হবে। দিনে একটি আপেল খাওয়া মাস্ট। তাতেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন বাড়বে ভাল কোলেস্টেরল।

যে কোনও ধরনের লেবু খাওয়া শুরু করুন
  • 5/9

যে কোনও ধরনের লেবু খাওয়া শুরু করুন। লেবুও দেহের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত লেবু খেলেও উপকার মিলবে। 

পেয়ারা খান
  • 6/9

পেয়ারা খাওয়া শুরু করুন। এটিও ভাল কোলেস্টেরল বৃদ্ধি করে। পাশাপাশি বাড়ায় ইমিউনিটি। তাই পেয়ারা খাওয়া মাস্ট। রোজ এটি খেতে হবে।

আজ থেকেই খাওয়া শুরু করে দিন আঙুর
  • 7/9

আজ থেকেই খাওয়া শুরু করে দিন আঙুর। এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই এটা খেলে উপকার মিলবে। বৃদ্ধি পাবে এইচডিএল।

Advertisement
কলাও অত্যন্ত উপকারী একটি ফল
  • 8/9

কলাও অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে ফাইবার। সেই সঙ্গে ভাল পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। যার ফলে সুস্থ থাকবে শরীর। 

এছাড়া রোজ ব্যায়াম করুন
  • 9/9

এছাড়া রোজ ব্যায়াম করুন। দিনে ৩০ মিনিটে এক্সারসাইজ হল মাস্ট। তাতেই সুস্থ থাকতে পারবেন। বাড়বে এইচডিএল কোলেস্টেরল।
 

Advertisement