
কিছু মানুষ রোজই পেটের সমস্যায় ভোগেন। তাঁদের পিছু নেয় গ্যাস, অ্যাসিডিটির একাধিক সমস্যা। তাই তাঁরা নিয়মিত অ্যান্টাসিড খান।

যদিও অ্যান্টাসিড খাওয়া একবারেই ভাল কিছু নয়। এটি চিকিৎসকের পরামর্শ মেনে না খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই সাবধান হতে হবে।

তাই বিশেষজ্ঞরা নিয়মিত অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস ছাড়তে বলছেন। তার বদলে জল পান বাড়ানোর দিচ্ছে পরামর্শ। এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকতে পারবেন।

এখন প্রশ্ন হল, দিনে কতটা জল খেলে গ্যাস, অ্যাসিডিটি বা অন্যান্য পেটের সমস্যা থেকে সুস্থ থাকতে পারবেন? আর সেই উত্তরটাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই দ্রুত তাঁদের মতামত জেনে নিন।

বিশেষজ্ঞদের মতে, দিনে ৩ লিটার তরল অন্তত পান করতে হবে। আর এই ৩ লিটারের মধ্যে জল, চা, ডাল এবং তরকারি থাকতে পারে। তাতেও কোনও সমস্যা নেই।

গ্লাসের হিসেবে খেতে হবে ৮ থেকে ১০ গ্লাস জল। আর একবারে একগাদা জল খাবেন না। বরং অল্প অল্প করে বারবার খেতে থাকুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন কমে যাবে সমস্যা।

এর পাশাপাশি বাইরের খাবার খাওয়ার লোভ সামলে নিতে হবে। একবারেই খাবেন না ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড। তার বদলে ঘরের খাবার খান। তাতে সমস্যার থেকে দূরে থাকতে পারবেন।

এছাড়া জোয়ান, মৌরির মতো ভেষজ সেবন করুন। আদাও সেবন করতে পারেন রোজ। আশা করছি, তাতেই সুস্থ থাকার কাজে অনেকটাই এগিয়ে যাবেন।