
ইদের জন্য বাড়িতেই ঝরঝরে জর্দা সিমাই তৈরি করতে পারবেন। রইল একেবারে সহজ পদ্ধতি।

জর্দা সিমাই বানাতে দরকার সেমাই (২৫০ গ্রাম), চিনি (১০০-১৫০ গ্রাম), ঘি (৩-৪ টেবিল চামচ), দুধ বা নারকেলের দুধ (১ কাপ), এলাচ ও দারুচিনি (২-৩টি), কাজু, কিসমিস, কাঠবাদাম ও পেস্তা কুচি, গোলাপ জল।

কড়াইতে ঘি গরম করে ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই ঘি-তেই সেমাইগুলো সোনালী করে ভেজে তুলে নিন।

কড়াইতে দুধ (বা নারকেলের দুধ) দিয়ে এলাচ-দারুচিনি ফোটান। দুধ ঘন হয়ে এলে চিনি মিশিয়ে নিন।

চিনি গলে গেলে ভাজা সেমাই দিয়ে ভালো করে মেশান। ঢাকনা দিয়ে কম আঁচে ৩-৪ মিনিট রান্না করুন।

সেমাই জল জমে যাওয়া বা লেপ্টে যাওয়া আটকাতে খুব সামান্য দুধ ব্যবহার করুন।

সেমাই সিদ্ধ হয়ে এলে নামানোর আগে ভাজা ড্রাই ফ্রুটস ও গোলাপ জল দিয়ে একটি ফর্ক (fork) দিয়ে আলতো করে সেমাইগুলো ঝরঝরে করে নিন।

ঠান্ডা বা গরম অবস্থায় ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন।