আরদি রিজাল (Ardi Rizal), সুমাত্রার বাসিন্দা।একটি ইন্দোনেশিয়ান শিশু ঘটনাচক্রে চেইন স্মোকার হয়ে ওঠে। মাত্র দুই বছর বয়স থেকে সে দিনে ৪০টি করে সিগারেট খেতে থাকে। ওই শিশুটির নাম আরদি রিজাল (Ardi Rizal), সে সুমাত্রার বাসিন্দা। ২০১০ সালে, সিগারেট খাওয়ার সময় তার একটি ছবি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এই শিশুটি ৭ বছর আগেই ধূমপান ছেড়ে দেয়। ধূমপান ছেড়ে দেওয়ায় তার পুরো শরীর, চেহারা বদলে যায়। সিগারেট খাওয়ার বদ অভ্যাস ত্যাগ করার পর এখন আর ওই শিশুটিকেই চেনা ভার!
আরও পড়ুন: স্ট্রেস কমে-ওজন কমে-মগজ চাঙ্গা; কেন নিয়মিত সেক্স প্রয়োজন?
বিশ্বজুড়ে এখন ফের আলোচার কেন্দ্রে রয়েছে সুমাত্রার এক সময়ের চেইন স্মোকার শিশু আরদি রিজাল (Ardi Rizal)। চেইন স্মোকিংয়ের কারণে আরদি রিজালের (Ardi Rizal) অবস্থা এমন হয়েছিল যে, সিগারেট না পেলে চরম শারীরিক অস্বস্তির কারণে সে দেয়ালে মাথা ঠুকতে শুরু করে দিত। একথা ধূমপায়ীরা প্রায় সকলেই জানেন যে, ধূমপান ছেড়ে দেওয়াটা কতটা কঠিন! ধূমপানের অভ্যাস ছাড়ার ক্ষেত্রে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও, আরদি সফলভাবেই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে পেরেছে। এখন সে ফল আর সবজি খায়। এতে তার শরীরে আর চেহারায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: যৌনতার চেয়েও এই জিনিসটি বেশি পছন্দ করে তরুণ প্রজন্ম!
আরদি ২০১৭ সালে সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিল, ‘সিগারেট ছেড়ে দেওয়া আমার পক্ষে খুবই কঠিন ছিল। আমি যদি সিগারেট না খাই, তাহলে আমার মাথা ঘুরতে শুরু করত, অসুস্থ বোধ করতাম।’ ধূমপানের অভ্যাস ছাড়ার পর আরদি রিজাল (Ardi Rizal) বলে, ‘আমি এখন খুশি। আমি আরও উৎসাহী বোধ করছি। আমার শরীরে এখন আরও সতেজতা অনুভব করছি।’ দুঃখের বিষয় হল যে, আরদির বাবা তাকে প্রথমবার ধূমপান করান যখন তার বয়স মাত্র ১৮ মাস।
আরও পড়ুন: যৌন জীবনে সমস্যা, বাস্তু দোষে হচ্ছে না তো?
আরদি রিজালের (Ardi Rizal) মা ডায়ান ছেলেকে বাঁচাতে সরকারের আইসিইউ বিশেষজ্ঞের কাছে সাহায্য চান। বিশেষজ্ঞের পরামর্শে দীর্ঘ সময়ের কঠিন লড়াই পেরিয়ে ৭ বছর আগে সাড়ে পাঁচ বছরের আরদি ধূমপানের আসক্তি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বর্তমানে বছর তেরোর কিশোর আরদি রিজাল (Ardi Rizal) ধূমপানের অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠেছে।