Advertisement
খেলা

Mustafizur Rahman: শুধু মুস্তাফিজুরই নন, ৭ জন বাংলাদেশি ক্রিকেটার IPL 2027-এ খেলতে মুখিয়ে, ভারতই ভরসা

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 1/9

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে ফের উন্নতির ইঙ্গিত। IPL ২০২৭-এর মিনি অকশন প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই পরিস্থিতিতে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার মিনি অকশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 2/9

তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমানও। এই মুস্তাফিজুরকে ঘিরেই গত মরসুমে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক  তিক্ততম পর্যায়ে পৌঁছেছিল বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে।  

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 3/9

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছেড়ে দেওয়া হয়েছিল মুস্তাফিজুরকে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজুর ছাড়াও নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম আইপিএলের মিনি অকশনে অংশ নিতে আগ্রহী। আগামী ১৬ ডিসেম্বর এই নিলাম হওয়ার কথা।

Advertisement
IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 4/9

২০২৫ সালের ডিসেম্বরের আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি। 
 

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 5/9

কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার ঘটনার খবর সামনে আসার পর আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। মুস্তাফিজুরকে দলে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতাও করা হয়।
 

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 6/9

এর পরেই ২০২৬ সালের জানুয়ারিতে কেকেআরকে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে তাঁকে ছেড়ে দেয় কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটার নেওয়ার অনুমতিও দেওয়া হয়।

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 7/9

মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement
IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 8/9

তবে বাংলাদেশের সেই দাবি খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ। তাদের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড।
 

IPL 2027-এর মিনি অকশনে মুস্তাফিজুর সহ ৭ বাংলাদেশি ফিরতে মরিয়া
  • 9/9

এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৭-এর মিনি নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত এবং বিসিবিকে নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি তাৎপর্যপূর্ণ। তবে এটিকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে পূর্ণ স্বাভাবিকতা ফেরার চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখার সময় এখনও আসেনি বলেই মনে করা হচ্ছে।

Advertisement