
ভুবনেশ্বর কুমারের কামব্যাক হয়েছে ভারতের T20 দলে। এ বার আরেক সিনিয়র পেস বোলারের কামব্যাক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তিনি হলেন মহম্মদ শামি। আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামিকে ফেরানোর পক্ষে মত দিচ্ছেন বিশেষজ্ঞরাও।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাত্কারে শামি ভারতের ভারতের ওয়ানডে ও টেস্ট টিমে ফেরানোর বিষয়ে জোরাল সওয়াল করলেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। শুধু প্রসাদই নন, শামিকে দলে ফেরানোর বিষয়ে আরও অনেকেই সওয়াল করেছেন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে। এই বিষয়ে প্রসাদের বক্তব্য, গত দু তিনটি আইপিএল সিজনে ভাল পারফর্ম্যান্স ও ৪৫টির বেশি উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমারের এই কামব্যাক প্রাপ্য।

এরপরেই তিনি টেস্ট টিমে মহম্মদ শামিকে ফেরানোর ব্যাপারে সওয়াল করেন। তাঁর মতে, শামিকে ফেরানোর বিষয়েও ভাবা উচিত। কারণ রঞ্জি ট্রফিতে ভাল খেলেছেন শামি।

প্রসাদের কথায়, 'শামি এমন একজন প্লেয়ার, যিনি ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। তাই ওঁকে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে খেলতে দেখতে চাই।'

তিনি আরও বলেন, যখনই যশপ্রীত বুমরাহ দলের বাইরে থাকেন, ভারতীয় দল অভিজ্ঞতার অভাব বোধ করে। এমন পরিস্থিতিতে শামির মতো একজন অভিজ্ঞ বোলারের উপস্থিতি দলের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে। নিউজিল্যান্ড সফর এবং আসন্ন সিরিজের জন্য শামীকে নিয়ে নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন, তা দেখার বিষয় হবে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন মহম্মদ শামি। ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচের প্রথম দিনেই ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বাংলার এই পেসার। ১৭.৩ ওভার বল করে করেন ৯টি মেডেন।

এরপরেও তিনি ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ২০২৩ সালে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ও গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে। প্রায় ১৪ মাসের রিহ্যাব পর্ব কাটিয়ে ২০২৫ সালের শুরুতে ক্রিকেটে ফেরেন শামি। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ৯ মার্চ, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে।

ভুবনেশ্বর কুমারের ভারতীয় দলে ফেরাকে স্বাগত জানিয়েছেন শামি। তিনি বলেন, 'অনেক দিন পর ও দলে ফিরেছে। কেউ যদি পরিশ্রম করে, তার মধ্যে যদি প্রতিভা থাকে, তা হলে সে কেন সুযোগ পাবে না?' শামির এই প্রশ্নেই বোঝা যায়, ভারতীয় দলে ফেরা নিয়ে তিনিও যেন প্রত্যক্ষ ভাবে সিলেক্টরদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন।

রঞ্জি ট্রফিতে ভাল খেলেও ইন্ডিয়া টিমে সুযোগ না পাওয়ার বিষয়ে শামির অভিমানী উত্তর, 'না না, আমি তো ভাল বোলার নই।'