ব্রাজিলের নয়, জেতা উচিত ছিল মরক্কোরই, মত মোহনবাগানের প্রাক্তন কোচ করিমের

বিশ্বকাপের প্রথম ম্যাচে চমক দিয়েছে মরক্কো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে এগিয়েও গিয়েছিল আচরাফ হাকিমিরা। কোনওমতে ম্যাচ ড্র করে ব্রাজিল। ম্যাচটা তাঁদেরই জেতা উচিত ছিল, বলে মনে করেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা। মরক্কোর এই দলের অনেকেই তাঁর প্রশিক্ষণ পেয়েছেন। ফলএ এই দলটাকে ভালভাবেই চেনেন মরোক্কান কোচ।  

Advertisement
ব্রাজিলের নয়, জেতা উচিত ছিল মরক্কোরই, মত মোহনবাগানের প্রাক্তন কোচ করিমের  সেনেগালের শিরোপা কেড়ে নেওয়ার পর আফকন জয়ে মরক্কোর সমর্থকদের উল্লাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে চমক দিয়েছে মরক্কো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে এগিয়েও গিয়েছিল আচরাফ হাকিমিরা। কোনওমতে ম্যাচ ড্র করে ব্রাজিল। ম্যাচটা তাঁদেরই জেতা উচিত ছিল, বলে মনে করেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা। মরক্কোর এই দলের অনেকেই তাঁর প্রশিক্ষণ পেয়েছেন। ফলএ এই দলটাকে ভালভাবেই চেনেন মরোক্কান কোচ।  

ব্রাজিলকে বেগ দিয়েছে মরক্কো। এমনটাই মনে করেন করিম। তিনি বলেন,  'আমার মনে হয় যারা খেলাটা দেখেছেন, সবাই বুঝতে পেরেছেন মরক্কোই ভালো দল ছিল। প্রথমার্ধে আমরা খুব খুব ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে, দ্বিতীয়ার্ধের শুরুতে হয়তো ব্রাজিল একটু ভালো ছিল, কিন্তু পরিবর্তন এবং সাবস্টিটিউশনের পর আমরা আবার খেলায় ফিরে আসি এবং শেষটা আমরা শক্তিশালী ভাবেই করি। ১-১ ফলাফলটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় আমরা অনেক গোলের সুযোগ মিস করেছি, যেগুলো পেলে আমরা এই প্রথম ম্যাচটা জিততে পারতাম।'

পজেশনাল ফুটবল খেলে ব্রাজিলকে সমস্যায় ফেলেছে মরক্কো। আর এটাই আনন্দ দিচ্ছে করিমকে। বলেন,'বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের বিরুদ্ধে মরক্কোকে এত ভালো পজেশন ফুটবল খেলতে দেখাটা খুবই আনন্দের। কিছু মুহূর্তে আমাদের মনে হচ্ছিল ব্রাজিল লাল জার্সি পরা দল, মানে মরক্কো দল, কারণ আমরা সত্যিই খুব ভালো খেলেছি। যেটা আরও ভালো লাগার বিষয়, বুনু, হাকিমি, মাজরাউই-এর মতো নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি এটা একটা তরুণ দলও ছিল। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ১৮ বছর বয়সী একজন খেলোয়াড়, সে মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছে। এটা দেখে খুব ভালো লেগেছে, এবং আমি মরক্কো জাতীয় দল নিয়ে খুবই আশাবাদী।'

কীভাবে পারফরম্যান্সএ এমন বদল ঘটালো মরক্কো? মোহনবাগানের প্রাক্তন কোচ বলেন, 'এই পারফরম্যান্সের পিছনে অনেক অনেক কাজ রয়েছে বলে মনে করেন করিম। তিনি বলেন, 'আসলে, মরক্কোকে ভালো করতে দেখলে বুঝতে হবে, এই প্রজেক্টটা শুরু হয়েছিল ২০১৫ সালে। আমি মরক্কো এফএ-এর সঙ্গে যুক্ত ছিলাম, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ হিসেবে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত। তাই আমি জানি মরক্কোতে অবকাঠামো, যুব উন্নয়ন এবং কোচদের শিক্ষার ক্ষেত্রে কী কী হয়েছে। এটা খুবই ভালো পারফরম্যান্স, এবং সাম্প্রতিক বছরগুলোতে যা ভালো কিছু হয়েছে তারই ফল। আর গতকাল ব্রাজিলের বিরুদ্ধে এই পারফরম্যান্সটা মরক্কোর কোচদের হাত ধরেই এসেছে, এটাও লক্ষ্য করার মতো বিষয়।'

Advertisement

প্রেস করার মানসিকতা মরক্কোকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আর সেটাই ব্রাজিল ম্যাচে তাঁদের সাফল্যের কারণ। তিনি বলেন, 'মরক্কো খুব উপরে উঠে প্রেস করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমরা ব্রাজিলকে তাদের স্বাভাবিক ফুটবল খেলতে দিইনি। বল ছাড়া আমরা খুব ভারসাম্যপূর্ণ ছিলাম, আমরা বেশ উপরে প্রেস করেছি, এবং যখনই বল জিতেছি, দ্রুত ট্রানজিশনে গিয়ে ভালো মুভমেন্ট ও মোবিলিটি দেখিয়েছি। আর এটাই আমাদের বল ধরে রাখতে সাহায্য করেছে। আসলে একটা সময় আমার মনে হয় না আপনি খেয়াল করেছেন কিনা, মনে হচ্ছিল ব্রাজিলের চেয়ে আমাদের খেলোয়াড় বেশি। এটা মরক্কোর খেলোয়াড়দের মোবিলিটির কারণেই হয়েছে।'

তিনি আরও বলেন, ;'ট্যাকটিক্যালি মরক্কো খুব ভারসাম্যপূর্ণ ছিল এবং খুব ভালো খেলেছে। একটাই সমস্যা আমি দেখেছি, যে খেলোয়াড়টা পার্থক্য গড়ে দেয় সে হল ভিনিসিয়াস। যখনই হাকিমি ছিল, ভিনিসিয়াসকে পুরোপুরি আটকে রাখা হয়েছিল, কারণ হাকিমি তাকে কোনো জায়গা দেয়নি। কিন্তু আপনি জানেন, মরক্কো যখন ফুটবল খেলে, তারা সাইড ব্যাক মাজরাউই এবং হাকিমির ওভারল্যাপিং ব্যবহার করে। আসলে মনে করে দেখুন, ব্রাজিলের গোলটা এসেছিল একটা দ্রুত ট্রানজিশন থেকে, বলটা হাকিমির পিছনে ভিনিসিয়াসের কাছে খেলা হয়েছিল, আর হাকিমি তখন তার পজিশনে ছিল না।'

হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, এতে ফুটবলের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। তবে এখনই এ ব্যাপারে কিছু বলতে নারাজ করিম। তিনি বলেন, 'আমি নিশ্চিত নই, প্রত্যেক হাফের মাঝখানে যে ব্রেকটা দেওয়া হয়, সেটা ভালো জিনিস কিনা। কারণ মনে করে দেখুন, মরক্কো ডমিনেট করছিল, কিন্তু সেই ব্রেকটা আনচেলত্তিকে সমস্যাটা ঠিক করার সুযোগ করে দেয়, এবং তারা লম্বা ডায়াগোনাল বল খেলতে শুরু করে। আর সেটাই প্রথম গোলের ক্ষেত্রে কাজে লেগে যায়। তবে আমার মনে হয় মরক্কোই খেলাটা নিয়ন্ত্রণ করেছে।'

আইয়ুবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত মোহনবাগানের প্রাক্তন কোচ। অষ্টাদশী এই ফুটবলার ক্যাসেমিরো, কুনহার মতো ফুটবলারদের নাস্তানাবুদ করেছেন। করিম বলেন, 'হ্যাঁ, একদম। এই জন্যই বলছি, ওর ভবিষ্যৎ উজ্জ্বল, এবং ও দেখিয়ে দিয়েছে ও কতটা যোগ্য, কতটা দুর্দান্ত।'

POST A COMMENT
Advertisement