ঊর্বশী রাওতেলা ও ঋষভ পন্ত সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ জনপ্রিয় ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela)। তাঁর প্রতিটি পোস্ট নিয়েই নানা বিতর্ক তৈরি হচ্ছে। ঋষভ পন্তের (Rishabh Pant) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই ঊর্বশীর বিরুদ্ধে পন্তকে উত্ত্যক্ত করার অভিযোগও সামনে এনেছেন। এর প্রতিক্রিয়ায় এবার পোস্ট করলেন বলিউড অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
ঊর্বশী তাঁর পোস্টের কারণে টুইটারে ট্রেন্ডিং-এ আছেন। যারা ঊর্বশীকে অনুসরণ করেন তারা বলছেন যে তিনি ঋষভ পন্তের পেছনে পড়ে রয়েছেন। এর আগেও দুই তারকাকে নিয়ে অনেক মিম তৈরি হয়েছে। এবার ঊর্বশী এই সমস্ত ট্রোলিং-এর জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, 'আমাকে একজন স্টকার হিসেবে দেখা হচ্ছে। কেউ আমার পাশে নেই, একজন আদর্শ মহিলা সে যে ভয়ডরহীন ভাবে ভালবাসে। একজন মহিলা গোটা বিশ্বের কাছে এক উপহার।'
আরও পড়ুন: 'একদিনে কেউ সচিন বা মোদী হন না,' তাত্পর্যপূর্ণ মন্তব্য সৌরভের
ক্রমাগত ট্রোল করা হতে থাকায় নিজের অভিমান ব্যক্ত করলেন বলিউড অভিনেত্রী। এই পোস্টের আগে ঊর্বশী সকলকে করভা চৌথের (Karwa Chauth) শুভেচ্ছা জানিয়েছেন। টিম ইন্ডিয়া (Team India) টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার পরেই ঊর্বশীও অস্ট্রেলিয়া পৌঁছে যান। অনেকেই মনে করতে থাকেন, বলিউড অভিনেত্রীর সঙ্গে ভারতের তারকা ক্রিকেটারের কোনও সম্পর্ক রয়েছে। তবে এখন দুই জনে একসঙ্গে নেই।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্রুজে 'মস্তি' টিম ইন্ডিয়ার, PHOTOS
কিছুদিন আগে দুই জনই ইনস্টাগ্রাম পোস্টে একে অপরকে নিশানা করেন। যদিও কেউই কারোর নাম নেননি। ঘটনাটা শুরু হয় ঊর্বশীর দেওয়া এক ইন্টারভিউ-এর মাধ্যমে। এক সাক্ষাৎকারে ঊর্বশী দাবি করেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আরপি নামের কেউ একজন দিল্লিতে হোটেলের লবিতে বসে ছিলেন। যদিও কে এই আরপি তা সাক্ষাৎকারে জানানি ঊর্বশী। এই ভিডিও ভাইরাল হতেই সকলেই মনে করতে থাকেন ঋষভ পন্তের কথাই হয়র ঊর্বশী বলতে চাইছেন।
বিষয়টি এতটাই এগিয়ে গিয়েছিল যে উর্বশীকে তার ব্যাখ্যা দিতে ভিডিওটি শেয়ার করতে হল।