রিয়েলমির নতুন ফোনের চার্জ হয় চোখের পলকেRealme GT Neo 3: রিয়েলমি (Realme) তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Realme GT Neo 3 স্পেসিফিকেশন, দাম এবং পাওয়ার সমস্ত বিবরণ শেয়ার করেছে। ওই ব্র্যান্ডটি বর্তমানে এই হ্যান্ডসেটটি তার দেশীয় বাজারে অর্থাৎ চিনে লঞ্চ করেছে। স্মার্টফোনটি Realme GT Neo 2-এর উত্তরসূরি হিসেবে এসেছে। যা গত বছর লঞ্চ হয়েছিল। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা 150W দ্রুত চার্জিং সহ বাজারে আনা হয়েছে।
Realme দাবি করেছে যে ফোনটি মাত্র 5 মিনিটে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করা যাবে। এই ডিভাইসে MediaTek Dimensity 8100 প্রসেসর, Android 12 OS, 120Hz AMOLED স্ক্রিন এবং 4500mAh ব্যাটারি রয়েছে। জানা যাক যে ব্র্যান্ডটি 80W চার্জিং সহ এই ডিভাইসের একটি ভার্সনও লঞ্চ করেছে। এর দাম এবং অন্যান্য বিবরণ জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: মোবাইলে চার্জ শেষ? যাতাযাতের সময় মেট্রোই দেবে পাওয়ার ব্য়াঙ্ক
Realme GT Neo 3 দাম
ব্র্যান্ডটি বর্তমানে এই ফোনটি চিনে লঞ্চ করেছে। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজের দাম 1999 Yuan (প্রায় 24 হাজার টাকা), 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2299 Yuan (প্রায় 27,500 টাকা)। একই সময়ে, ফোনের টপ ভেরিয়েন্ট অর্থাৎ 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 2,599 ইউয়ান (প্রায় 31,100 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই দামগুলি ফোনের 80W চার্জিং ভেরিয়েন্টের জন্য।
অন্যদিকে, Realme GT Neo 3-এর 150W চার্জিং ভেরিয়েন্টের দাম 2599 ইউয়ান (প্রায় 31,100 টাকা) থেকে শুরু হয়। এই দাম ডিভাইসের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য। একই সময়ে, এর 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 2,799 ইউয়ান (প্রায় 33,500 টাকা)। হ্যান্ডসেটটি বেগুনি, ধূসর এবং সিলভার রঙে পাওয়া যাচ্ছে এবং এর বিক্রয় 30 মার্চ থেকে শুরু হবে।
স্পেসিফিকেশন
Realme GT Neo 3-এ একটি 6.7-ইঞ্চি FHD + AMOLED স্ক্রিন রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 1000Hz-এর টপ স্যাম্পেলিং রেট দেয়। ফোনটিতে পাঞ্চ হোল কাটআউট সহ ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি Mediatek Dimensity 8100 প্রসেসরে কাজ করে। যা Mali G610 GPU-এর সঙ্গে আসে। এতে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ। যা মাইক্রো SD কার্ডের সাহায্যে বাড়ানো যায়।
ফোনটি Android 12-এর ওপর ভিত্তি করে Realme UI 3.0-এ কাজ করে। নিরাপত্তার জন্য, স্মার্টফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, NFC এবং USB Type-C পোর্টের মতো কানেক্টিভিটি বৈশিষ্ট্য এতে পাওয়া যায়। ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য, একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 150W চার্জিং এবং 80W চার্জিং বিকল্পের সঙ্গে পাওযা যায়।
অপটিক্স সম্পর্কে কথা বলতে গেলে, ফোনটিতে একটি 50MP প্রধান লেন্স সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছেষ সেইসঙ্গে একটি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সামনে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন