Advertisement
পশ্চিমবঙ্গ

WhatsApp Helpline Number for Nepal: নেপালে বিপদে আছেন? পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের WhatsApp হেল্পলাইন নম্বরগুলি রইল

মৃত্যুপুরী নেপালে এখনও পর্যন্ত ১৬৩টি দেহ উদ্ধার
  • 1/10

নেপালে এখন মৃত্যুপুরী। কাদা, জলের মধ্যে ভেসে উঠছে লাশ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও পর্যন্ত ১৬৩টি দেহ উদ্ধার হয়েছে। কয়েক হাজার মানুষ নিখোঁজ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, শয়ে শয়ে দেহ উদ্ধার হতে পারে। এই রকম ভয়াবহ হড়পা বান বিরল বিপর্যয়। 

বাংলারও প্রচুর বাসিন্দা নিখোঁজ
  • 2/10

পশ্চিমবঙ্গেরও বহু মানুষ নেপাল বেড়াতে গিয়েছে। কেউ গিয়েছেন কাজে। বাংলারও প্রচুর বাসিন্দা নিখোঁজ। নেপালে বিপদে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য একাধিক হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। 
 

কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর
  • 3/10

কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল, ১৮০০৩৪৫৫৬৭৮। হোয়াটসঅ্যাপ নম্বর হল, ৯৮৭৪৯০২৮৮০। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও কলকাতা পুলিশের তরফে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হবে। এছাড়াও নেপালে ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর হল, +977 985 131 6807 ও হোয়াটসঅ্যাপ নম্বর +977 970 910 7500। 
 

Advertisement
কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর
  • 4/10

পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর হল, 033-24793311 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 9147890181। সিআইডি-র সদর দফতর ভবানী ভবনও নয়া নম্বর চালু করেছে। ভবানী ভবনের কন্ট্রোল রুম নম্বর হল  033 2479 4044/ 9147890146।
 

কীভাবে ধ্বংসলীলা চলল নেপালে
  • 5/10

নেপাল-চিন সীমান্তের কাছে তিব্বত অঞ্চলে ভয়াবহ ধস এবং তার পরপরই একটি হিমবাহ হ্রদের জলস্ফীতির জেরে নেপালে নেমে এসেছে আকস্মিক ও বিধ্বংসী বন্যা। ২৬ অগাস্ট সকাল ৯টা নাগাদ ভটেকোশি নদী দিয়ে বিপুল পরিমাণ পাথর, কাদা, বরফ ও ধ্বংসাবশেষ নেপালে প্রবেশ করে। প্রবল স্রোত নদীর গতিপথের বাজার, বাড়িঘর, রাস্তা ও সেতু ভাসিয়ে নিয়ে যায়। USGS-র মতে, তিব্বত সীমান্তের কাছে সংঘটিত ভূমিধস থেকে ৫.২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য একটি সিসমিক সঙ্কেত তৈরি হয়েছিল।

উদ্ধার ও ত্রাণকাজ কঠিন হয়ে উঠেছে
  • 6/10

দুর্যোগে রাসুয়া ও ধাদিং জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী রাসুয়াগড়ি ও তৈমুর বাজারে প্রথম বড় ধ্বংসযজ্ঞ চলেছে। ভেসে গিয়েছে ঐতিহাসিক মিতেরি মৈত্রী সেতু। শুল্ক দফতর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এবং একাধিক বৈদ্যুতিক গাড়ি ও কন্টেনার ট্রাকও বন্যার স্রোতে ভেসে যায়। 

উদ্ধার ও ত্রাণকাজ কঠিন হয়ে উঠেছে
  • 7/10

ভটেকোশি নদীর তীরে অবস্থিত পর্যটনকেন্দ্র স্যাফ্রুবেসিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল জলস্রোত ও পাথরের আঘাতে ৬০টিরও বেশি হোটেল, লজ ও পাকা বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ হেলিপ্যাডও, ফলে উদ্ধার ও ত্রাণকাজ আরও কঠিন হয়ে উঠেছে।
 

Advertisement
নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় তীর্থযাত্রীও রয়েছেন
  • 8/10

ত্রিশুলি বাজার ও বেতাবতী এলাকায় বহু বাড়ি ৬ থেকে ৮ ফুট পুরু কাদা ও পলিতে ঢেকে গিয়েছে। অনেক পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ধাদিংয়ের গলচি করিডোরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। ৫০টিরও বেশি জায়গায় ভূমিধসের পাশাপাশি প্রায় ১০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত এবং ১৯টি কংক্রিটের সেতু ভেসে গিয়েছে। 
 

নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় তীর্থযাত্রীও রয়েছেন
  • 9/10


ত্রিশুলি নদীর জল চিতওয়ান ও গোর্খার নিম্নাঞ্চলেও পৌঁছে বহু গ্রাম, খামার ও বসতি প্লাবিত করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প। রিপোর্ট অনুযায়ী, এই বিপর্যয়ে ১৫৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৭৫০ জনেরও বেশি নিখোঁজ। নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় তীর্থযাত্রীও রয়েছেন বলে জানা গিয়েছে।

নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় তীর্থযাত্রীও রয়েছেন
  • 10/10

এখন নিখোঁজদের উদ্ধার, রাস্তা ও সেতু পুনর্নির্মাণ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং দুর্গতদের কাছে খাদ্য, জল ও ওষুধ পৌঁছে দেওয়াই নেপালের প্রধান চ্যালেঞ্জ। ভারত ইতিমধ্যেই ১০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

Advertisement