Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Forecast : তাপমাত্রা নামতে পারে কয়েকটি জেলায়, জাঁকিয়ে শীতের কী পূর্বাভাস?

প্রতীকী ছবি
  • 1/8

আপাতত শুষ্ক থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস বলছে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। 

প্রতীকী ছবি
  • 2/8

 ফলে ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই। 

প্রতীকী ছবি
  • 3/8

পাশাপাশি এই সময় তাপমাত্রারও খুব বেশি পার্থক্য হবে না। আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

তবে পশ্চিমের জেলাগুলিতে ২-১ দিন পর রাতের তাপমাত্রা একটু নামতে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রতীকী ছবি
  • 5/8

পাশাপাশি এই সপ্তাহে না হলেও আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ভালভাবে অনুভূত হতে পারে কলকাতায়। 

আরও পড়ুন - চেহারায় পড়বে না বয়সের ছাপ, চির তারুণ্যের রহস্য লুকিয়ে নাভিতেই, জানুন...

প্রতীকী ছবি
  • 6/8

অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। 

প্রতীকী ছবি
  • 7/8

তবে ৭-৮ তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত।

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

তাপমাত্রারও বড়সড় পরিবর্তন আপাতত উত্তরবঙ্গে (North Bengal) নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Advertisement