
ফাইল ফোটোকাবুলে বিমান হাইজ্যাক ঘটনা। ইউক্রেনের একটি বিমানকে হাইজ্যাক করা হয়েছে বলে রাশিয়ান সংবাদ সংস্থার তরফে খবর। বলা হয়েছে বিমানটিকে হাইজ্যাক করে কাবুল থেকে ইরানের পথে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- Taliban Aggression: আফগানিস্তান পুনর্গঠনে তালিবানকে সাহায্য চিনের! চাপ বাড়ছে ভারতের?
ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, রবিবার বিমানটিকে হাইজ্যাক করে একদল দুষ্কৃতি। তারপর সেটিকে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়। বিমানটি আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধার করার জন্য পাঠানো হয়। তারা আরও জানিয়েছে, এই বিমানটি হাইজ্যাক করার পাশাপাশি, ইউক্রেনের তরফে আরও ২টি উদ্ধারকাজকে সফল হতে দেওয়া হয়নি। কারণ তালিবানরা বিমানবন্দরে আমাদের বাসিন্দাদের ঢুকতেই দিচ্ছে না।
আরও পড়ুন- Taliban Aggression: তালিবানি আগ্রাসনেও মাথা উঁচু করে দাঁড়িয়ে পঞ্জশের! জানুন ইতিহাস
রাশিয়ার ওই সংবাদ সংস্থা জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধার করার জন্য সেখান থেকে বিমানটি রওয়া হয়ে কাবুলে পৌঁছয়। মঙ্গলবার ফের আটকে থাকা যাত্রীদের নিয়ে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু জানা গেছে বিমানটি উড়ার আগেই অপহরণ করা হয়। কাবুল বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, বিমানটি হাইজ্যাক করে ইরান নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে সেদেশের সরকার। ইরানের অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিমানটি কাবুল থেকে মাশাদ বিমানবন্দরে এসেছিল জ্বালানি নেওয়ার জন্য। তারপর ইউক্রেনের উদ্দেশে রওনা হয়ে যায়। তাদের কাছে এও খবর যে বিমানটি ইতিমধ্যেই ইউক্রেনে পৌঁছেও গেছে। যদিও, তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে ইউক্রেন সরকার।