নন্দীগ্রামে TMC প্রার্থী পবিত্র কর, জ্যোতিপ্রিয়, মদন, সায়ন্তিকাদেরও কামব্যাক

মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। এবার ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে একাধিক চমক।

Advertisement
নন্দীগ্রামে TMC প্রার্থী পবিত্র কর, জ্যোতিপ্রিয়, মদন, সায়ন্তিকাদেরও কামব্যাকপ্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
হাইলাইটস
  • মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল।
  • ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে একাধিক চমক।
  • কোন আসনে কারা প্রার্থী হচ্ছেন?

রবিবারই ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। আর তার দু'দিনের মাথায় মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 

বেশ কিছু নতুন মুখ যেমন যুব নেতাদের এবার তৃণমূল প্রার্থী তালিকায় জায়গা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে নবান্ন ও ক্যামাক স্ট্রিট সূত্রে একগুচ্ছ নতুন ও চমকপ্রদ মুখের নাম উঠে আসছে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে বাংলার মানুষকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রার্থীতালিকা ঘোষণার আগে বিজেপি নেতাদের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, "এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। গ্যাসের সঙ্কট না করে, স্কুলে সঙ্কট না করে...লড়াইতে আসুন। রাজনৈতিক লড়াইতে আসুন।"

পাশাপাশি রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল নিয়েও নাম না করে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "যত চক্রান্তই হোক না কেন, তাতে কিছুই হবে না। এবার বিজেপি আগে যা সিট পেয়েছিল, তা থেকে তলানিতে নামবে।"  

ছাব্বিশের নির্বাচন প্রসঙ্গে মমতা বলেন, "এটা বাঙালির অস্মিতা রক্ষার লড়াই। এটায় বিজেপি জিতবে না, বাংলার মা-মাটি-মানুষ জিতবে।" পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীকেও নিশানা করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। 

মমতা বলেন, "আমরা রাজ্যে ১০০টিরও বেশি স্কিম চালাচ্ছি। আমরা কাজ করি। যারা বলে, তারা আর কাজ করে না।"

এবার ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে একাধিক চমক। কোন আসনে কারা প্রার্থী হচ্ছেন, জেনে নিন-

দার্জিলিঙে তিনটি সিটে লড়ছে না তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রাম - পবিত্র কর

মেখলিগঞ্জ- পরেশচন্দ্র অধিকারী

মাথাভাঙা - সাবলু বর্মন

শীতলকুচি - হরিহর দাস

কুমারগ্রাম - রাজীব তিরকে

কোচবিহার দক্ষিণ - অভিজিৎ দে ভৌমিক

কোচবিহার উত্তর - পার্থ প্রতিম রায়

আলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলাল

ফালাকাটা - সুভাষ চন্দ্র রায়

মাদারিহাট - জয়প্রকাশ তপ্পো

Advertisement

দিনহাটা - উদয়ন গুহ

শিলিগুড়ি - গৌতম দেব

নাটাবাড়ি - শৈলেন বর্মা

তুফানগঞ্জ - শিবশঙ্কর পাল

সিতাই - সংগীতা রায় বাসুমিয়া

জলপাইগুড়ি -  কৃষ্ণ দাস

আলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলাল 

চোপড়া - হামিদুল রহমান

গোয়ালপুকুর - মহম্মদ গোলাম রব্বানি

চাকুলিয়া - মিনাদুল আজাদ

করণদিঘি - গৌতম পাল

রায়গঞ্জ - কৃষ্ণকল্যাণী

হরিরামপুর - বিপ্লব মিত্র 

গাজল - প্রসেনজিৎ দাস

চাঁচল-  প্রসূন বন্দ্যোপাধ্যায়

ময়নাগুড়ি - রামমোহন রায়

মাল - বুলু চিক বারিক

ধুপগুড়ি - ড. নির্মল চন্দ্র রায়

রাজগঞ্জ (জলপাইগুড়ি) -স্বপ্না বর্মন

গঙ্গারামপুর - গৌতম দাস

ডাবগ্রাম ফুলবাড়ি - রঞ্জনশীল শর্মা

নাগরাকাটা -  সঞ্জয় কুজুর

বৈষ্ণব নগর - চন্দনা সরকার

জঙ্গিপুর - জাকির হুসেন

মুর্শিদাবাদ - সায়নী সিংহ রায়

কান্দি - অপূর্ব সরকার

বহরমপুর - নাড়ুগোপাল মুখার্জী

খড়গ্রাম - আশিস মার্জি

কালচিনি -  বীরেন্দ্র বেরা

শান্তিপুর - ব্রজকিশোর গোস্বামী

কৃষ্ণগঞ্জ - শমীক কুমার পোদ্দার

চাকদহ - শুভঙ্কর সিংহ

কল্যাণী -  অতিন্দ্রনাথ মণ্ডল

রানাঘাট  উত্তর পশ্চিম- তাপস ঘোষ

রানাঘাট   উত্তর পূর্ব - বর্ণালী দে রায়

আমডাঙা - পীরজাদা কাসেম সিদ্দিকি

হাবড়া - জ্যোতিপ্রিয় মল্লিক

বরানগর - সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়

মধ্যমগ্রাম - রথীন ঘোষ

ব্যারাকপুর-  রাজ চক্রবর্তী

কুলপি - বর্ণালী ধারা

মন্দির বাজার - জয়দেব হালদার

হাবড়া - জ্যোতিপ্রিয় মল্লিক

ভাঙড় - সওকত মোল্লা

বেহালা পশ্চিম - রত্না চক্রবর্তী

বেলেঘাটা -  কুণাল ঘোষ

বেহালা পূর্ব - শুভাশিস চক্রবর্তী

উলুবেরিয়া পূর্ব -  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

শিবপুর - রানা চট্টোপাধ্যায়

আমতা - সুকান্ত পাল

চুঁচুড়া - দেবাংশু ভট্টাচার্য

উত্তরপাড়া - শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়

পটাশপুর - পীযূস পাণ্ডা

ভগবানপুর - মানব বড়ুয়া

রামনগর - অখিল গিরি

খড়্গপুর সদর - প্রদীপ সরকার

সবং - মানস ভুঁইয়া

ভবানীপুর - মমতা বন্দ্য়োপাধ্যায়

ডেবরা - রাজীব বন্দ্য়োপাধ্যায়

ঘাটাল - শ্যামলী সর্দার

গড়বেতা - উত্তরা সিংহ হাজরা

মেদিনীপুর - সুজয় হাজরা

ঝাড়গ্রাম - মঙ্গল সোরেন

বান্দোয়ান - রাজীব লোচন সরেন

জয়পুর - অর্জুন মাহাতো

মানিকতলা - শ্রেয়া পাণ্ডে

বাঁকুড়া - ড. অনুপ মণ্ডল

মেমারি - রাসবিহারী হালদার

কাটোয়া - রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

আয়ুশগ্রাম - শ্যামাপ্রসন্ন লোহার

রামপুরহাট - আশিষ বন্দ্য়োপাধ্যায়

সোনারপুর - দক্ষিণ লাভলি মৈত্র

মানিকচক - কবিতা মণ্ডল 

ইংলিশবাজার - আশিস কুণ্ডু

সুজাপুর - সাবিনা ইয়াসমিন

ফরাক্কা - আমিরুল ইসলাম

সামসেরগঞ্জ - নূর আলম

জঙ্গিপুর - জাকির হোসেন

সাগরদিঘি - বাইরন বিশ্বাস

রানিনগর-  সৌমিক হোসেন

খড়গ্রাম - আশিস মার্জি 

বালুরঘাট - অর্পিতা ঘোষ

করিমপুর- সোহম

কালিগঞ্জ- আলিফা আহমেদ

কৃষ্ণননগর -উত্তর অভিনব বন্দ্যোপাধ্যায়

গোসাবা - সুব্রত মণ্ডল

গাজল - প্রসেনজিৎ দাস

বালিগঞ্জ - শোভনদেব চট্টোপাধ্যায়

ফাঁসিদেওয়া - রীনা তপ্প এক্কা

চোপড়া - হিমাদুল রহমান

ইসলামপুর - কানিয়ালাল আগরওয়াল

চাকুলিয়া - মিনহাজুল আরফিন আজাদ

দমদম উত্তর - চন্দ্রিমা ভট্টাচার্য

কামারহাটি - মদন মিত্র

বরানগর - সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়

দমদম - ব্রাত্য বসু

পানিহাটি - তীর্থঙ্কর ঘোষ

রাজারহাট নিউটাউন - তাপস চট্টোপাধ্যায়

বিধাননগর - সুজিত বোস

বারাসত - সব্যসাচী দত্ত

রাজারহাট গোপালপুর - অদিতী মুন্সি

দেগঙ্গা - আনিসুর রহমান

হাড়োয়া - মুফতি আব্দুল মাতিন

মিনাখাঁ - ঊষা মণ্ডল

বসিরহাট দক্ষিণ - সুরজিৎ মিত্র

বসিরহাট উত্তর - মহম্মদ তৌসিফ

হিঙ্গলগঞ্জ - আনন্দ সরকার

গোসাবা - সুব্রত মণ্ডল

বাসন্তী - নীলিমা বিশাল মিস্ত্রী

কুলতলি - গণেশ চন্দ্র মণ্ডল

পার্থপ্রতিমা - সমীর কুমার জানা

কাকদ্বীপ - মন্টুরাম পাখিরা

সাগর - বঙ্কিমচন্দ্র হাজরা

কুলপি - বর্ণালী ধারা

সাগর - বঙ্কিমচন্দ্র হাজরা

কুলপি - বর্ণালী ধারা

রায়দিঘি - তাপস মণ্ডল

মন্দিরবাজার - জয়দেব হালদার

Advertisement

জয়নগর - বিশ্বনাথ দাস

বারুইপুর পূর্ব - বিভাস সর্দার

কলকাতা পোর্ট - ফিরহাদ হাকিম

ক্যানিং পশ্চিম - পরেশ রাম দাস

ক্যানিং পূর্ব - মহম্মদ বাহারুল ইসলাম

বারুইপুর পশ্চিম - বিমান বন্দ্য়োপাধ্যায়

ডায়মণ্ড হারবার - পান্নালাল হালদার

মগরাহাট পশ্চিম - শামীম আহমেদ
 

প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "যাদের নাম বিচারাধীন রয়েছে, তাঁরা ২০০২ সাল অনুযায়ী ম্যাপিং ভোটার। তাঁদের দ্রুত ভোটার তালিকায় যুক্ত করা উচিত।" বাংলায় দুই দফায় বিধানসভা নির্বাচন নিয়ে মমতা বলেন, "বাংলাকে প্রথম থেকেই টার্গেট করা হচ্ছে। দু'দফা নির্বাচন হতেই পারে। সেটা নির্বাচন কমিশনের ইচ্ছা। কিন্তু বাংলায় নির্বাচন কমিশন তুঘলকি চালাচ্ছে।" 

 

POST A COMMENT
Advertisement