শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম আসনের মনোনয়ন পেশের সময়ে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ধামাকেদার মনোনয়ন হবে। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব থাকবে শুভেন্দুদার নমিনেশনে। আমাকেও থাকতে বলা হয়েছে। ধামাকেদার নমিনেশন হবে। আমার নমিনেশনের সময়েও সকলে থাকবে।' পাশাপাশি তিনি বলেন, 'এরপর দিদিমণির টেম্পারেচার আরও বাড়বে, আরও ভুলভাল বকবেন উনি।' একইসঙ্গে অধীর চৌধুরীর প্রার্থী হওয়া নিয়েও মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শুভেচ্ছাও জানালেন কংগ্রেস নেতাকে।
Dilip Ghosh Reaction On Suvendu Adhikari Nomination 2026