বিনোদনের আজকের সেরা খবরTop Entertainment News, Today 11th June: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
পক্ষাঘাতগ্রস্ত জাস্টিন বিবার! ফেসিয়াল প্যারালাইসিসে মুখের একদিক অসাড় পপ তারকার
জাস্টিন বিবার বর্তমানে শরীরকে বিশ্রাম দিতে কিছুদিনের কর্ম বিরতি নিয়েছেন।ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জাস্টিন বিবার ভক্তদের জানিয়েছেন। কেন তিনি তাঁর কনসার্ট শো বাতিল করছেন।
'শ্রেয়সী' হয়ে মুখ্য চরিত্রে ফিরছেন অর্কজা! দারুণ উৎসাহী অভিনেত্রী...
নতুন রূপে আসতে চলেছেন ছোট পর্দার 'নিরুপমা' ওরফে অভিনেত্রী অর্কজা আচার্য। নতুন ধারবাহিক 'শ্রেয়সী'-র প্রথম প্রোমো সামনে আসতেই, দারুণ উৎসাহী দর্শকেরা।
'কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমরা দানব!', ফাঁস কিং খান-NCB কথাবার্তা
আরিয়ান খানকে গ্রেফতারের পর ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সঞ্জয় সিং। তখন নিয়মিত শাহরুখের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তিনি। এনিয়ে এবার মুখ খুললেন সঞ্জয়।
'সারেগামাপা'-র সেরা ৫ শিল্পীকে সঙ্গীতের তালিম দেবেন পন্ডিত অজয় চক্রবর্তী
গত এপ্রিল মাসে শেষ হয়েছিল 'সারেগামাপা' ২০২০। কয়েক মাসের অপেক্ষার পর আসছে 'সারেগামাপা' ২০২২। প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে দর্শকদের উৎসাহ ও কৌতূহল বেড়েছে বহুগুণ।
ছোট পর্দায় কামব্যাক অঙ্কিতার! ফিরছেন 'ইন্দ্রাণী' হয়ে
এক অসমবয়সী এবং অপ্রচলিত প্রেমের গল্প বলবে এই নতুন মেগা। বছর চল্লিশের এক মহিলার প্রেমে পড়বে কুড়ির এক যুবক।