চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু ১৯ জন দর্শনার্থীর। সপ্তমীর সন্ধেতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে আচমকা বৃষ্টি আসায় হুড়োহুড়ি পড়ে যায়। আর এই হুড়োহুড়িতে পদপিষ্টের মতো ঘটনা ঘটে, যার জেরে প্রাণ হারাতে হয় ১৯ জন নিরীহ মানুষকে। এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতাবাসী।
সোহিনী বেশ কিছুদিন আগে হলুদ রঙের কুর্তা পরে কুমোরটুলিতে গিয়ে ছবি তুলেছিলেন। তখনও সম্পূর্ণ হয়নি মা দুর্গাকে গড়ার কাজ। এই ছবি পোস্ট করে ক্যাপশনে সোহিনী লেখেন, 'মা এসে গেছে'। আর এই ছবি পোস্ট হতেই নেটিজেনের একাংশ তাঁকে ও মা দুর্গাকে নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে।
অন্দরের খবর, প্রতিযোগীদের টেক্কা দিতে এবং খেলার মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দিতে বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন নতুন দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। প্রথমজন অভিনেতা সৌরভ দাস এবং দ্বিতীয় চমকটি হলেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস, যাঁকে দর্শকেরা আজও চেনেন ‘বাহামণি’ হিসেবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে রাজকীয়ভাবে বিয়ে সারেন নীল ও তৃণা। তার আগে তাঁদের আংটি বদলেও ছিল চমক। বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ের পর তাঁদের সুখী দাম্পত্যই ছিল। কিন্তু তারপরই তাঁদের এটা চুক্তির বিয়ে বলে অভিযোগ উঠতে থাকে।
এই প্রোমোর নেপথ্যে যে কন্ঠ রয়েছে, সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, দাদার সঙ্গে খেলবেন আপনিও। কিন্তু এই দাদা কে? সৌরভ গঙ্গোপাধ্যায়, দেব, জিৎ নাকি অন্য কেউ?
২০২৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে বিয়ে করেন গায়ক দুর্নিবার। প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ে দিয়েছিলেন। যদিও দুর্নিবারের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েক বছর লিভ-ইন করার পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউস’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। কিন্তু এমন কী হয়েছে ঝিলমের, যে মাঝপথেই তাঁকে বিগ বস হাউজ ছাড়তে হল তাঁকে?
গত সপ্তাহে ছিল মিড উইক এভিকশন। যেখানে ঝিলম ও দীপেন্দুর মধ্যে কাউকে বেরিয়ে যেতে হবে বিগ বস দুর্গ থেকে। তবে তা দর্শকদের বিচারে নয়, প্রতিযোগীদের ভোটে। যেখানে অধিকাংশ সদস্যই ঝিলমকে ভোট দেন। দীপেন্দু পান মাত্র ৩টি ভোট। তাই স্বাভাবিকভাবেই তাঁকে বাড়ি ছাড়তে হয়।
রবিবার বিগ বস বাংলায় দাদার দরবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্বের প্রোমো প্রকাশ করা হয়। যেখানে বিগ বসকে বেশ গুরুগম্ভীরাবে বলতে শোনা যাচ্ছে, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে, আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…’!
জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই সিরিয়ালে তাঁর অপর্ণা চরিত্রটি দর্শকদের মধ্যে ভীষণভাবে হিট হয়। কিন্তু সিরিয়াল চালাকালীন জিতু-দিতিপ্রিয়ার অশান্তি এতটাই বাড়াবাড়ি পর্যায় পৌঁছায় যে মাঝপথেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া।
প্রতি বছরই মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান ঘিরে দর্শকদের উৎসাহ থাকে বেশ তুঙ্গে। তবে মহিষাসুরমর্দিনীর এই অনুষ্ঠান ঘিরে বরাবরই দর্শকদের বিরক্তির মুখে পড়তে হয় চ্যানেলকে। এ বছরও তার ব্যতিক্রম হলো না। মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানে শুভশ্রী ও রণজয়ের কিছু নাচের দৃশ্য দেখে কপালে চোখ উঠেছে দর্শকদের।