MyCinema Global Film Festival: ভার্চুয়াল মাধ্যমেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! থাকছে ৩ বিশেষ বিভাগ

My Cinema Global Film Festival: মন খারাপ সিনেমাপ্রেমীদের বিনোদনের জন্যে ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্ল্যাটফর্ম 'মাই সিনেমাহল'-র উদ্যোগে আয়োজিত হচ্ছে 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'।

Advertisement
ভার্চুয়াল মাধ্যমেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! থাকছে ৩ বিশেষ বিভাগআসছে 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'
হাইলাইটস
  • মন খারাপ সিনেমাপ্রেমীদের বিনোদনের জন্যে আসছে ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী।
  • বিশ্বের নানা প্রান্তের নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য এই প্রয়াস। 
  • দ্বিতীয়বার ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছে 'মাই সিনেমাহল'।

MyCinema Global Film Festival: অতিমারীর জেরে বিপুল ছন্দপতন ঘটেছে বিনোদন জগতে। যখন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্বের জনজীবন, অগত্যা ডিজিটাল সিনেমার (Digital Cinema) দিকে ঝুঁকছেন সকলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও, ঝুঁকি এখনও রয়েছে। মন খারাপ সিনেমাপ্রেমীদের বিনোদনের জন্যে ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী (Film Festival) প্ল্যাটফর্ম 'মাই সিনেমাহল' (My Cinema Hall) -র উদ্যোগে আয়োজিত হচ্ছে 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল' (MyCinema Global Film Festival)। বিশ্বের নানা প্রান্তের নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য এই প্রয়াস। 

গত বছরের দারুণ সাফল্যের পর, দ্বিতীয়বার ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছে 'মাই সিনেমাহল'। এই বছর তাদের ব্যাপ্তি আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্র। এই অনলাইন চলচ্চিত্র উৎসবে সমস্ত ছবি দেখানো হবে,  মাই সিনেমাহলের পাইরেসি প্রোটেক্টেড অনলাইন মাধ্যমেই। আন্তর্জাতিক স্তরের দর্শকদের নিরাপত্তা যুক্ত চলচ্চিত্র উৎসব সকলে উপভোগ করবেন বলেই আশাবাদী নির্মাতারা। 

 

MyCinema Global Film Festival organised

 

এই চলচ্চিত্র উৎসবে, 'মাই স্টোরি' (ফিচার ফিল্ম), 'মাই শর্টস' (শর্ট ফিল্ম) ও 'মাই ফ্রেমস' (নভেল ফিল্ম)- এই  তিনটি প্রতিযোগিতামূলক বিভাগে অংশগ্রহণ করতে পারবেন পরিচালকরা। আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, চলচ্চিত্র বিষয়ক ব্যতিক্রমী বিষয় এবং যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়কেন্দ্রিক ছবি, মোবাইল ও গোপ্রো ক্যামেরায় শ্যুট করা ছবি সমস্ত কিছুই চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে সমাদৃত হবে। 

 

MyCinema Global Film Festival organised

 

আরও পড়ুন: ভিকির গালে হলুদ মাখিয়ে দিচ্ছেন ক্যাটরিনা! 'ViKat'-র প্রেমমাখা মুহূর্তের PHOTOS

এই বছরের চলচ্চিত্র উৎসবে জুরি প্যানেলে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh), জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক অর্ঘ্যকমল মিত্র (Arghyaakmal Mitra), জাতীয় পুরস্কারপ্রাপ্ত শব্দ পরিকল্পক বিশ্বদীপ চ্যাটার্জী (Bishwadeep Chatterjee) এবং চলচ্চিত্র ও নাট্য ব্যাক্তিত্ব সোহাগ সেন (Sohag Sen)। 

মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি সদস্য তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ জানালেন, "আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে দৃষ্টান্ত গড়ার ক্ষেত্রে এই চলচ্চিত্র উৎসব নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক সুবর্ণ সুযোগ। এই চলচ্চিত্র উৎসব আয়োজকদের অসংখ্য শুভেচ্ছা জানাই, আমি চাই প্রতি বছর এই উৎসব আয়োজিত হোক।"

Advertisement

আরও পড়ুন:  মা হতে চলেছেন ভারতী! ভাঙড়া করে নিজেই সুখবর দিলেন কমেডি ক্যুইন

মাই সিনেমাহলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কল্যাণময় চ্যাটার্জীর কথায়, "বিগত বছরের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্যের অনুপ্রেরণায়, এই বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছি আমরা। আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র পরিচালকদের, নিজেদের কাজ দর্শকের সামনে তুলে ধরার সুযোগ করে দিচ্ছি আমরা। ইতিমধ্যেই ফ্রান্স, স্পেন ও ব্রাজিল থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি।। এই চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম,শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি সমস্ত রকমের ছবি দেখা যাবে।" 

 

 

জ্যুরি সদস্য বিশ্বদীপ চ্যাটার্জী জানালেন, "ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্র পরিবেশনার জন্য মাই সিনেমা গ্লোবাল এক আদর্শ চলচ্চিত্র উৎসব।"

মাই সিনেমাহলের অপারেশনাল ম্যানেজার যাত্রীক চক্রবর্তী জানালেন, "এই বছরের চলচ্চিত্র উৎসব ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য আয়োজিত হয়েছে। কেবল তাঁদের অনুপ্রেরণা জোগানো না, এই উৎসব নতুন চলচ্চিত্র পরিচালকদের নিজস্ব দর্শক নির্মাণেও সাহায্য করবে। আমি নিজে একজন পরিচালক, আমি জানি এই ধরণের সুযোগ যে কোনও পরিচালকের জন্য কতটা জরুরি।" 

আরও পড়ুন:  'শ্রীময়ী'-র জায়গা নেবে 'গাঁটছড়া'! দর্শকদের মনে জায়গা করতে পারবে নতুন মেগা?

বিগত বছরেই মাই সিনেমাহল আয়োজন করেছিল বাংলা ছোট ছবির চলচ্চিত্র উৎসব 'মাই শর্টস'। দর্শক, সমালোচক এবং সর্বোপরি চলচ্চিত্র নির্মাতাদের তরফে বিপুল সাফল্য লাভের পর এই বছর আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছেন উদ্যোক্তারা। এক মাস ধরে চলবে এই উৎসব এবং তারপর অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বিজেতাদের নাম। চলচ্চিত্র উৎসবের নির্মাতাদের স্থির বিশ্বাস এই চলচ্চিত্র উৎসব ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের নিশ্চিত ভাবে অনুপ্রাণিত করবে। এই বছর চলচ্চিত্র উৎসবে ছবি জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর।


 

POST A COMMENT
Advertisement