
অসমের কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিল অঞ্চলের তফসিলি উপজাতিদের সংরক্ষিত বিধানসভা কেন্দ্র রোংখাং। এটি ডিফু লোকসভা কেন্দ্রের ছয়টির মধ্যে একটি। যা আগে অটোনোমাস ডিস্ট্রিক্ট সংসদীয় কেন্দ্র নামে পরিচিত ছিল। ২০২৩ সালে ডিলিমিটেশন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই কেন্দ্রটি গঠিত হয়। এই কেন্দ্রের মধ্যে রোংখাং শহর রয়েছে। আশপাশে গ্রাম রয়েছে। ফলে এটি মূলত গ্রামীণ ও পাহাড়ি চরিত্রের।
নতুন কেন্দ্র হওয়ায় রোংখাং এর নিজস্ব কোনও বিধানসভা নির্বাচনী ইতিহাস নেই। একানকার ভোটারদের চরিত্রের একমাত্র ইঙ্গিত পাওয়া যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী একজন নির্দল প্রার্থীকে ৩২,৮৫৫ ভোটে পরাজিত করেছিলেন। বিজেপি প্রার্থী আমরাসিং তিসো পেয়েছিলেন ৫...









