Advertisement
নির্বাচন

Narendra Modi: বাংলায় গঙ্গাবিহার মোদীর, হাওড়া ব্রিজের ছবি তুললেন, কেমন লাগল প্রধানমন্ত্রীর? PHOTOS

Narendra Modi
  • 1/14

ঝাড়গ্রামে ঝালমুড়ির খাওয়ার পর এবার কলকাতায় নৌকাবিহার। গঙ্গায় নৌকাভ্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বঙ্গের প্রথম দফার নির্বাচনের পরদিন তিনি কলকাতায় নৌকায় চেপে গঙ্গাবিহারে বেরোলেন। তাঁকে দেখতে জনতার ঢল নেমেছিল। 

Narendra Modi
  • 2/14

নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গঙ্গাবিহারের ছবি। সঙ্গে ক্যাপশনে নরেন্দ্র মোদী লিখেছেন, 'গঙ্গার সঙ্গে বাংলার নাড়ির টান, রয়েছে আত্মিক যোগ। এই সভ্যতার ইতিহাস বহন করছে গঙ্গানদী।'

Narendra Modi
  • 3/14

'মা গঙ্গাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম কলকাতায় এসে।' এমনটাই জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
Narendra Modi
  • 4/14

নৌকার মাঝির সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিশ্রমী মাঝিকে কুর্নিশ জানিয়েছেন তিনি। সঙ্গে সাক্ষাৎ করেছেন মর্নিং ওয়াকারদের সঙ্গেও। 

Narendra Modi
  • 5/14

পশ্চিমবঙ্গের মানুষের জন্য উন্নয়ন এবং বাঙালিদের সমৃদ্ধির অঙ্গীকার করলাম হুগলী নদীর বুকে দাঁড়িয়ে। এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Narendra Modi
  • 6/14

গঙ্গাভ্রমণ করতে করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর ছবি তুলেছেন নিজের ক্যামেরায়। এদিন তাঁকে ক্যামেরা হাতেই নৌকায় চড়তে দেখা যায়। 

Narendra Modi
  • 7/14

হুগলী নদীর তীরে অভূতপূর্ব এক সকালের সাক্ষী হয়েছেন বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
Narendra Modi
  • 8/14

নরেন্দ্র মোদীকে আচমকাই ভোরের কলকাতায় এভাবে নৌকাভ্রমণ করতে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন মর্নিং ওয়াকাররাও। সকলেই তাঁর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। 

Narendra Modi
  • 9/14

প্রত্যেক বাঙালির কাছে গঙ্গার মাহাত্মই আলাদা, এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রী। তিনিও সেই মহান গঙ্গেবক্ষে ভ্রমণ করে আপ্লুত বলে জানিয়েছেন মোদী। 

Narendra Modi
  • 10/14

তাৎপর্যপূর্ণ ভাবে দ্বিতীয় দফায় ভোট রয়েছে হাওড়া, কলকাতায়। ফলে রাজনৈতিক কর্মসূচির মাঝে মোদীর এই গঙ্গাবক্ষে ভ্রমণ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। 

Narendra Modi
  • 11/14

একটি ভিডিও পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি ক্যাপশনে লিখেছেন, 'গতকাল সন্ধ্যায় আমি হাওড়া ব্রিজের উপর রোড শো করেছি। আর আজ সেই হাওড়া ব্রিজকেই দেখলাম হগলী নদী থেকে।'

Advertisement
Narendra Modi
  • 12/14

এর আগে ঝাড়গ্রামে প্রচারের মাঝে এসে আচমকাই কনভয় থামিয়ে রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকান থেকে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খানে প্রধানমন্ত্রী। 

Narendra Modi
  • 13/14

প্রধানমন্ত্রীর ঝালমুড়ি এপিসোড নিয়ে রাজনৈতিক চর্চাও কম হয়নি। 'সবটাই সাজানো' বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Narendra Modi
  • 14/14

এরপর প্রধানমন্ত্রীর সভা রয়েছে পানিহাটিতে আরজি করের নির্যাতিতার মায়ের হয়ে। তারপর সভা রয়েছে বারুইপুরে, যাদবপুর বিধানসভা আসনের প্রার্থীর হয়ে। 

Advertisement