Advertisement
নির্বাচন

Central Forces in Election: আড়াই লাখ জওয়ান-সাঁজোয়া গাড়ি, দ্বিতীয় দফাতেও বিরাট প্রস্তুতি কমিশনের; PHOTOS

কেন্দ্রীয় বাহিনী
  • 1/13

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে তুঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি। আগামী ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোট।

২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনী
  • 2/13

রাজ্যে প্রায় ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে কড়া নজরদারি রাখা হচ্ছে।

সতর্ক নির্বাচন কমিশন
  • 3/13

প্রথম দফায় বিক্ষিপ্ত হিংসার ঘটনার পর আরও সতর্ক নির্বাচন কমিশন। দ্বিতীয় দফাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার।

Advertisement
টানটান উত্তেজনা
  • 4/13

কলকাতা থেকে সীমান্ত; সব জায়গাতেই টানটান উত্তেজনা। শহর ও গ্রাম মিলিয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের সামনে।

ভবানীপুরের মতো হাই-প্রোফাইল
  • 5/13

এই দফায় ভবানীপুরের মতো হাই-প্রোফাইল আসনও রয়েছে। ফলে রাজনৈতিক লড়াই আরও তীব্র।

ভারত-বাংলাদেশ সীমান্ত
  • 6/13

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। অনুপ্রবেশ ও পাচার ঠেকাতে কড়া ব্যবস্থা।

 বাড়তি বাহিনী মোতায়েন
  • 7/13

সুন্দরবনের মতো নদী ও জলাভূমি এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন। দুর্গম এলাকায় ভোট করানোই বড় চ্যালেঞ্জ।
 

Advertisement
অতিরিক্ত ফোর্স
  • 8/13

সংবেদনশীল বুথগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ফোর্স রাখা হয়েছে। যাতে কোনও গন্ডগোল না হয়।

 টহল ও নজরদারি চলছে
  • 9/13

BSF ও অন্যান্য বাহিনী একসঙ্গে কাজ করছে সীমান্ত এলাকায়। টহল ও নজরদারি চলছে ২৪ ঘণ্টা।
 

২০০টি ‘মার্কসম্যান’ বুলেটপ্রুফ গাড়ি
  • 10/13

২০০টি ‘মার্কসম্যান’ বুলেটপ্রুফ গাড়ি মোতায়েন করা হয়েছে। যেকোনও হিংসা মোকাবিলায় প্রস্তুত বাহিনী।

 গুলি ও বিস্ফোরণ
  • 11/13

এই বিশেষ গাড়ি গুলি ও বিস্ফোরণ থেকেও সুরক্ষা দেয়। কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে।

Advertisement
 মহিলা বাহিনী
  • 12/13

প্রথমবার এত সংখ্যায় মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শহর এলাকায় তাঁদের বিশেষ ভূমিকা থাকবে।

 ৫০০ কোম্পানি বাহিনী
  • 13/13

ভোটের পরও হিংসা ঠেকাতে ৫০০ কোম্পানি বাহিনী থাকবে রাজ্যে। লক্ষ্য একটাই—শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন।

Advertisement