BJP Core Group Meeting: বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী কারা? আজই দিল্লিতে ঠিক করে নেবে BJP

সোমবার পশ্চিমবঙ্গে ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি। এখনও প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা বাকি। আর এমন পরিস্থিতিতেই আজ দুপুর ১টায় কোর গ্রুপের বৈঠকে বসতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বাসভবনে এই বৈঠক হতে চলেছে। 

Advertisement
বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী কারা? আজই দিল্লিতে ঠিক করে নেবে BJPবিজেপি কোর গ্রুপের মিটিং
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি
  • এখনও প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা বাকি
  • এমন পরিস্থিতিতেই আজ দুপুর ১টায় কোর গ্রুপের বৈঠকে বসতে চলেছে বিজেপি

সোমবার পশ্চিমবঙ্গে ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি। এখনও প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা বাকি। আর এমন পরিস্থিতিতেই আজ দুপুর ১টায় কোর গ্রুপের বৈঠকে বসতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বাসভবনে এই বৈঠক হতে চলেছে। 

যতদূর খবর, এই মিটিংয়ে অসম এবং পুদুচেরির প্রার্থী নিয়ে আলোচনা হবে। এমনকী কেরলা এবং পশ্চিমবঙ্গের বাকি আসনের প্রার্থী তালিকাও আজ চূড়ান্ত হয়ে যাবে। 

এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন? 
এ দিনের কোর গ্রুপের বৈঠকে জেপি নড্ডা থাকছেনই। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বর্তমান বিজেপি সভাপতি নিতিন নবীন। এছাড়া এ দিনের বৈঠকে চার রাজ্যের কোর গ্রুপের নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁরাই পশ্চিমবঙ্গ বিধানসভার বাকি আসনগুলির প্রার্থী বেছে নেবেন।

১৪৪ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর এবারের বড় চমক অবশ্যই শুভন্দু অধিকারীর সিট নির্বাচন। আগামী ভোটে তিনি নন্দীগ্রামে তো লড়ছেনই, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন। তাই এই কেন্দ্রে একটা ফাটাফাটি লড়াই হবে বলে আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই ভোটে আবার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হলেন খড়্গপুর সদর থেকে। এছাড়া প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত প্রার্থী হয়েছেন রাসবিহারী কেন্দ্র থেকে। 

বরানগরে প্রার্থী হয়েছেন জনপ্রিয় নেতা সজল ঘোষ। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। হাওড়ায় দাঁড়িয়েছেন সজল ঘোষ। রানাঘাটের দুই আসনে টিকিট পেয়েছেন পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অসীম বিশ্বাস। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন দীপককুমার হালদার। জামালপুরে দাঁড়িয়েছেন অরুণ হালদার। ভাটপাড়ায় প্রার্থী অর্জুন সিংয়ের পুত্র পবন সিং।

উত্তরবঙ্গেও শিলিগুড়ি থেকে এবারের প্রার্থী শঙ্কর ঘোষ। কোচবিহারে দাঁড়ালেন সুকুমার রায়, কুমারগ্রামে দীপক বর্মণ এবং নাগরাকাটায় পুনা ভাংরা। 

Advertisement

অধিকাংশ পুরনো মুখই টিকিট পেয়েছে
মাথায় রাখতে হবে, ২০২১ সালে জিতে আসা বিধায়করা যে এবার টিকিট পাবেন, সেই খবর ছিলই। আর যেমন খবর, তেমন কাজ। মোটের উপর পুরনো মুখ সকলেই টিকিট পেলেন। যদিও পুরনো মুখের মধ্যে অশোক লাহিড়ি টিকিট পেলেন না। এমনকী টিকিট পাননি গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। এবার দেখার পরবর্তী তালিকায় কোন কোন বিধায়কের নাম বাদ যায়, আর কারা নতুন করে জায়গা করে নেন!

 

POST A COMMENT
Advertisement