Bengal Election VIP Candidates Result 2026 Live: বাবরির হুমায়ুন এগিয়ে, পিছিয়ে ভাইজান, বিপুল ভোটে জিততে পারেন ফিরহাদ

দিলীপ ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, কলতান দাশগুপ্ত থেকে শুরু অধীর চৌধুরী, বাংলার তারকা প্রার্থীরা কে এগিয়ে, কে পিছিয়ে, Live Updates পেতে নজর থাকুক bangla.aajtak.in-এ। নির্বাচনের ফলগণনার সব তথ্য পান এক ক্লিকেই।

Advertisement
Live: বাবরির হুমায়ুন এগিয়ে, পিছিয়ে ভাইজান, বিপুল ভোটে জিততে পারেন ফিরহাদকোন প্রার্থীর ভাগ্যে কী?
হাইলাইটস
  • নজরে একাধিক হেভিওয়েট
  • কার ভাগ্যে রয়েছে কী?
  • কে কোন কেন্দ্রে এগিয়ে

বঙ্গ বিধানসভায় নির্বাচনে ভাগ্য নির্ধারণ একাধিক হেভিওয়েট প্রার্থীর। তালিকায় যেমন রয়েছেন পরিচিত মুখ, রাজ্যের বিদায়ী মন্ত্রী তেমনই রয়েছেন প্রথমবারের জন্য ভোটের লড়াইয়ে নেমে পড়া প্রার্থীরাও। কে এগিয়ে, কে পিছিয়ে, প্রতিটি কেন্দ্রের Live Updates পেতে নজর থাকুক bangla.aajtak.in-এ। 

> কলকাতা বন্দরে ১০ হাদার ১৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন TMC প্রার্থী ফিরহাদ হাকিম। 

> ব্যারাকপুরে এগিয়ে কৌস্তভ চট্টোপাধ্যায়। 

> বারাসতে TMC-র সব্যসাচী এগিয়ে রয়েছেন। 

বালিগঞ্জে ১৯ হাজার ২৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন TMC প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র শতরূপা ২২৪৯ ভোট পেয়েছেন। CPIM-এর আফরিন পেয়েছেন ৭১৭ ভোট। 

> আসানসোল উত্তরে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। 

> ৫ হাজার ৮২৩ ভোটে এগিয়ে রয়েছেন শিবপুরের BJP প্রার্থী রুদ্রনীল ঘোষ। 

> বারুইপুর পশ্চিমে পিছিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়।

> দমদমে পিছিয়ে রয়েছেন ব্রাত্য বসু।

> বরানগরে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

> ভাটপাড়ায় এগিয়ে রয়েছেন পবন কুমার সিং।

> শ্যামপুকুরে পিছিয়ে রয়েছেন শশী পাঁজা।

> কামারহাটিতে এগিয়ে রয়েছেন মদন মিত্র। 

> বেলেঘাটায় পিছিয়ে কুণাল ঘোষ। 

> পানিহাটিতে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ। 

> খড়গপুর সদরে এগিয়ে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ।

> বহরমপুরে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী।

> মাথাভাঙায় এগিয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক।

> প্রথম রাউন্ডের গণনায় রাসবিহারী কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী স্বপন দাশগুপ্ত। পিছিয়ে রয়েছেন TMC-র দেবাশিস কুমার। 

> নোয়াপাড়ায় এগিয়ে রেয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

> বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন।

> দীর্ঘ কয়েক বছর পর বিধানসভার লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। তিনি বহরমপুরের কংগ্রেস প্রার্থী। নজর থাকবে তাঁর কেন্দ্রের ফলাফলের দিকেও।

> এবারে নজরে রয়েছেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা দুই কেন্দ্রের প্রার্থী, নওদারেজিনগর। 

Advertisement

> বিশেষ নজর থাকবে ভাঙড়ের বিদায়ী ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির দিকে। 

> CPIM-এর হেভিওয়েটদের মধ্যে অবশ্যই নজরে থাকবেন উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং পানিহাটিতে রত্না দেবনাথের বিরুদ্ধে কলতান দাশগুপ্তর দিকে। 

> পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর থাকবে। সেখানে রয়েছেন BJP প্রার্থী রত্না দেবনাথ। যিনি আরজি করের নির্যাতিতার মা। 

> BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন যে সকল হেভিওয়েটরা তাঁদের মধ্যে রয়েছে শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ, খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ, বরানগরের প্রার্থী সদল ঘোষ, সোনারপুর দক্ষিণের রূপা গঙ্গোপাধ্যায়।

> তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাস, কলকাতা বন্দরের ফিরহাদ হাকিম, রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার, বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ, কামারহাটির মদন মিত্র। 

রিফ্রেশ করতে থাকুন...

 

POST A COMMENT
Advertisement