
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্লক-স্তরের শহর মিনাখাঁ। আসনটি তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত। মিনাখাঁ ব্লক, হাড়োয়া ব্লকের কুলটি, শালিপুর নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে মিনাখাঁও একটি। ২০১১ সালে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। তারপর থেকে হওয়া তিনবারের ভোটেই জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঊষারানি মণ্ডল। প্রতিটি ভোটেই তিনি ভোটের ব্যবধান বাড়িয়েছেন। ২০১১ এবং ২০১৬ সালে যথাক্রমে ৭,১৩৬ এবং ৪২,৫৯৮ ভোটে সিপিআই(এম) মনোনীত দিলীপ রায় এবং দীনবন্ধু মণ্ডলকে পরাজিত করেছিলেন। ২০২১ সালের ভোটে এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। প্রতিদ্বন্দ্বী জয়ন্ত মণ্ডলকে ৫৫,৮৩০ ভোটে পরাজিত করেন ওই তৃণমূল মহিলা প্রার্থী। লোকসভা নির্ব...

Jayanta mondal

BJP
Pradyut roy

CPI(M)
Nota

NOTA









