Advertisement
খেলা

মেসিদের বিরুদ্ধে দুর্দান্ত গোল, মরিনহোর প্রশংসা, কেপ ভার্দের ফুটবলার এবার রিয়াল মাদ্রিদ?

গর্বের ইতিহাস লিখেছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত গোল করে সকলের মুখে মুখে সিডনির নাম। রিয়াল মাদ্রিদও দেরি করেনি। কেপ ভার্দের এই ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছে।
  • 1/9

কেপ ভার্দের অন্য অনেক প্লেয়ারের মতোই ২৩ বছর বয়সী এই তরুণের জন্ম দেশের বাইরে নেদারল্যান্ডসের রটারড্যামে দলের আরও ৬ জন টিমমেটের জন্ম সেখানে। মাত্র ১৯ বছর বয়সে বাড়ি ছাড়েন একটাই স্বপ্ন নিয়ে, অনেক বড় ফুটবলার হতে হবে যাতে তাঁর মাকে আর কষ্ট করে কাজ করতে না হয়।
  • 2/9

ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ডাচ ক্লাব টুয়েন্টের অ্যাকাডেমিতে। এরপর সুইডেনের হেলসিংবর্গ হয়ে সুযোগ মেলে জার্মানির ফিফথ ডিভিশন ক্লাব রট ভিস এরফুর্টে। সেখানে মাসিক বেতন ছিল মাত্র ৮৫০ পাউন্ড!
  • 3/9

প্রথম বছরের স্ট্রাগলটা এতটাই ভয়াবহ ছিল যে হতাশ হয়ে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার জন্য কাঁদতেন। প্রথম দিনের ট্রেনিংয়ে প্রচণ্ড শীত আর বৃষ্টির মাঝেও তাকে বাধ্য হয়ে হালকা কাপড় পরে নামতে হয়েছিল। নিজের প্রথম অ্যাপার্টমেন্টটা ছিল একদম ফাঁকা। জানালার পর্দা কেনার সাম
  • 4/9

প্রথম বছরের স্ট্রাগলটা এতটাই ভয়াবহ ছিল যে হতাশ হয়ে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার জন্য কাঁদতেন। প্রথম দিনের ট্রেনিংয়ে প্রচণ্ড শীত আর বৃষ্টির মাঝেও তাকে বাধ্য হয়ে হালকা কাপড় পরে নামতে হয়েছিল। নিজের প্রথম অ্যাপার্টমেন্টটা ছিল একদম ফাঁকা। জানালার পর্দা কেনার সামর্থ্যটুকুও ছিল না বলে বাধ্য হয়ে ময়লা ফেলার গার্বেজ ব্যাগ লাগিয়ে রাখতো সে!
 
প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্নের কথা শুনে তার বন্ধুরা একসময় তাকে নিয়ে হাসাহাসি করতো কিন্তু তিনি হাল ছাড়েননি। পর্তুগালের ক্লাব এস্ত্রেলা দা আমাদোরায় দুর্দান্ত খেলে সে পেয়ে যান জীবনের সবচেয়ে বড় সুযোগটা। সরাসরি ইউরোপিয়ান জায়ান্ট বেনফিকার ডাক। গত সিজনেই বেনফি
  • 5/9

প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্নের কথা শুনে তার বন্ধুরা একসময় তাকে নিয়ে হাসাহাসি করতো কিন্তু তিনি হাল ছাড়েননি। পর্তুগালের ক্লাব এস্ত্রেলা দা আমাদোরায় দুর্দান্ত খেলে সে পেয়ে যান জীবনের সবচেয়ে বড় সুযোগটা। সরাসরি ইউরোপিয়ান জায়ান্ট বেনফিকার ডাক। গত সিজনেই বেনফিকার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউ হয় সিডনির।
 
বিশ্বকাপে এসে সাসপেনশনের কারণে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা মিস করেছিল সিডনি। ছোটবেলায় মাকে সে সবসময় বলতেন, 'মা, আমি একদিন প্রফেশনাল ফুটবলার হবো তখন তোমাকে আর কোনো কাজ করতে হবে না তোমার জন্য আমি সব করবো।'
  • 6/9

সেই ছেলেটাই আজ বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা এক গোল করে ফেললো!
  • 7/9

গোল করার পর গ্যালারিতে থাকা গার্লফ্রেন্ডের কাছে ছুটে গিয়ে সেলিব্রেট করে মুহূর্তটাকে একদম চিরস্মরণীয় করে রাখলেন। বিশ্বকাপের ঠিক আগেই বেনফিকা থেকে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছে নিজের ক্যারিয়ারের নতুন চ্যাপ্টার শুরু করতে।
  • 8/9

পরিবারকে সিডনি সবসময় বলতো, 'আমি একদিন অনেক বড় ফুটবলার হবো একদম চূড়ায় পৌঁছাবো।' এতসব স্ট্রাগল পার করে ছেলেটা আজ সত্যিই নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছে!
  • 9/9