Sleeping Tips : ওষুধ লাগবে না, গভীর ঘুম আসবে এই স্মার্ট বালিশের সাহায্য়ে, দাম কত?

Sleeping Tips: ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিদিনই নতুন কিছু ঘটছে। রোবোটিক্সে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন পণ্য। এমন অনেক উদ্ভাবনও দেখা যাচ্ছে, যেগুলো মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত।

Advertisement
ওষুধ লাগবে না, গভীর ঘুম আসবে এই স্মার্ট বালিশের সাহায্য়ে, দাম কত?ভাল ঘুমের জন্য রয়েছে স্মার্ট বালিশ
হাইলাইটস
  • ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিদিনই নতুন কিছু ঘটছে
  • রোবোটিক্সে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন পণ্য
  • এমন অনেক উদ্ভাবনও দেখা যাচ্ছে, যেগুলো মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত

ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিদিনই নতুন কিছু ঘটছে। রোবোটিক্সে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন পণ্য। এমন অনেক উদ্ভাবনও দেখা যাচ্ছে, যেগুলো মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। এরকম একটি পণ্য হল Somnox 2। যা মানুষের ভাল ঘুমের জন্য সাহায্য করে।

কী জিনিস সেটা, জেনে নেওয়া যাক
এটা একটি স্মার্ট বালিশ। যা ব্যবহারকারীদের বিভিন্ন উপায়ে আরামে ঘুমোতে সাহায্য করে। সংস্থার মতে, এই রোবট-বালিশের সাহায্য় নিয়ে আপনি ধ্যান ছাড়াই, কোনও কৌশল ছাড়াই ভাল ঘুমের অভিজ্ঞাতা পেতে পারেন।

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৩% অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। আসুন জেনে নিই কীভাবে Somnox 2 মানুষকে ভাল ঘুমের জন্য সাহায্য় করতে পারে।

আরও পড়ুন: সিপিআইএম-কেরলের জন্য ২৫ বছরের রোডম্যাপ পিনারাইয়ের, রাজ্য হবে Happiest State

আরও পড়ুন: 50MP ক্যামেরার Realme Narzo 50-এর আজ প্রথম সেল, Amazon-এ বড় ডিসকাউন্ট

আরও পড়ুন: মাসে দ্বিগুণ টিকিট কাটুন! আইআরসিটিসি-তে ছোট্ট কাজটি সারলেই

Somnox 2 কাজ করে কীভাবে?
Somnox 2 ব্যবহারকারীদের জন্য ভাল ঘুম নিশ্চিত করতে কন্ট্রোলড ব্রিদিং বা নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস ব্যবহার করে। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ ব্যবহারকারীর চাপ কমায়। হৃদস্পন্দন কম হয়। যার কারণে শরীর ও মন- দুটোই শান্ত থাকে।

Sleep Tips power nap Sleep Robot better sleep somnox 2 smart pillow

Somnox 2 ধরে রেখে ঘুমানো ব্যবহারকারীদের শারীরিকভাবে শান্ত শ্বাস নেওয়ার অভিজ্ঞতা দেবে। Somnox 2 এর কারণে ধীরে ধীরে ব্যবহারকারীর নিঃশ্বাসও শান্ত হবে। কোম্পানি এই বালিশে অনেক স্মার্ট সেন্সর বসিয়েছে। যা আপনাকে ভাল ভাবে ঘুমোতে সাহায্য করবে।

এতে একটা স্পিকারও রয়েছে। যার সহায্য়ে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মিউজিক চালাতে পারবে। তবে ফিচারটা শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্য। এতে আপনি YouTube, Spotify, Apple Music, Audible এবং অন্যান্য অ্যাপে অ্যাক্সেস পাবেন।

দাম কত?
এর মোবাইল অ্যাপের সাহায্য, আপনি Somnox 2 সম্পূর্ণরূপে কাস্টমাইজ করতে পারেন। তবে এই ডিভাইসটি বর্তমানে ভারতে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না। ইউরোপে এর দাম ৫৪৯ ইউরো (প্রায় ৪৫,২২৭ টাকা)।

Advertisement

 

POST A COMMENT
Advertisement