প্রতীকী ছবি। স্বামীর বীর্য প্রিয় বন্ধুকে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী জিনিফার গুডউইন (Ginnifer Goodwin)। সেই ভিডিয়ো চাউর হয়েছে নেট মাধ্যমে। ৪৩ বছরের জিনিফারের স্বামী অভিনেতা জস ডালাস (Josh Dallas)।
জিনিফার জানিয়েছেন, তাঁর প্রিয় বন্ধু একা থাকেন। মা হওয়ার প্রবল ইচ্ছা। এনিয়ে SiriusXM’s Pop Culture Spotlight নামে একটি শোয়ে মুখ খোলেন জিনিফার। তিনি জানান, বন্ধুকে স্বামীর বীর্য দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যাতে ওই বীর্য ব্যবহার করে তিনি সিঙ্গল মাদার হতে পারেন। বলে রাখি, আইভিএফ পদ্ধতিতে বহু মহিলাই এখন গর্ভধারণ করছেন। সারোগেসিও জনপ্রিয় পদ্ধতি। সদ্য গর্ভ ভাড়া নিয়ে মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জিনিফারের প্রস্তাবে রাজি হননি তাঁর বান্ধবী ও স্বামী। কেন? দুজনেরই বক্তব্য ছিল, ভবিষ্যতে এনিয়ে সমস্যা তৈরি হতে পারে।
জিনিফার অবশ্য চাইছিলেন, তাঁর স্বামীর স্পার্ম নিয়েই যেন মাতৃত্বের স্বাদ পান প্রিয় বন্ধু। অভিনেত্রীর দাবি, এই বিষয়টি নিয়ে আমি এগিয়ে গিয়েছিলাম। তাঁর স্বামীর মাধ্যমে একটি শিশু পৃথিবীতে আসবে, এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। জিনিফার গুডউইন নিজেও দুই সন্তানের মা।
আরও পড়ুন- মেয়ে ভামিকার ফটো লিকড! কী প্রতিক্রিয়া বিরাটের?
গুডউইনের স্বামী ও বন্ধু তাঁর কথায় আমল দেননি। স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়,''স্বামীকে বলেছিলাম, তুমি আর স্পার্ম দিয়ে দূরে চলে যাচ্ছ না। বাচ্চাটার সঙ্গে তো থাকবে। আমার প্রিয় বন্ধুর জীবনের অংশও হবে।'' ভবিষ্যতের জটিলতার কথা ভেবেই গুডউইনের প্রস্তাব ফিরিয়ে দেন জস ডালাস।
আরও পড়ুন- বিয়েবাড়িতে কনেকে চড় বরের, বরমালা দিলেন অন্য পাত্রের গলায়
২০১৪ সালে ডস ডালাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিনিফার গুডউইন। নিজের স্বামীকে নিয়ে গর্বিত ডালাস। একবার তিনি বলেছিলেন, 'জিনিফার দারুণ মানুষ'। বন্ধুত্বকে মাতৃত্বের স্বাদ দিতে জিনিফারের ভাবনা সেটাই স্পষ্ট করল। দরাজহৃদয় না থাকলে কি আর এমন সিদ্ধান্ত নেওয়া যায়!
আরও পড়ুন- প্রিয়াঙ্কার মতোই গর্ভ ভাড়া নিয়ে ২২ সন্তানের জননী এই মহিলা!