Advertisement
পশ্চিমবঙ্গ

Malda Mango Production Hampered: অতিবৃষ্টি-ঝড়ে বেপাত্তা আম, বিপাকে মালদার ১০০ কোটির আমসত্ত্ব শিল্প

আমসত্ব
  • 1/10

আমের মরশুম পার হয়ে গেলে কীভাবে আমের স্বাদ পাওয়া যায়, এমন ভাবনা থেকেই আমকে শুকিয়ে পরে খাওয়ার বুদ্ধি থেকে এক সময় শুরু হয়েছিল আমসত্ব তৈরি। প্রাচীন রাজা-রাজরা থেকে শুরু করে আধুনিক সময়েও আমসত্ত্বের স্বাদে মজে গোটা দুনিয়া। দেশের বাইরেও এর চাহিদা রয়েছে।
 

আমসত্ব
  • 2/10

দুধে মিশিয়ে হোক বা এমনি মুখে ফেলে, আমসত্ত্ব খাওয়ার নানা আঙ্গিকও রয়েছে ৷ বাঙালি রান্নাতেও এর ব্যবহার করা হয় ৷ ইতিহাসে উল্লেখ আছে, মুঘল বাদশাহরাও আমসত্ত্বের স্বাদে আপ্লুত ছিলেন৷

আমসত্ব
  • 3/10

এ রাজ্যের মালদায় সবেচেয়ে বেশি আম হয়। তাই স্বাভাবিকভাবেই আমসত্ত্ব বানানোর ক্ষমতাও তাঁদের একচেটিয়া। প্রতি বছর এই জেলায় অন্তত একশো কোটি টাকার আমসত্ত্বের ব্যবসা হয় বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের একাংশের। চলতি বছরে অতিবৃষ্টি এবং ঝড়ের কারণে এই ব্যবসা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Advertisement
আমসত্ব
  • 4/10

মালদায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে আমচাষ হয় বলে জানা গিয়েছে ৷ ফলন তিন লাখ মেট্রিক টন ছাড়িয়ে যায় ৷ গত বছরও জেলায় প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল।

আমসত্ব
  • 5/10

এবার একের পর এক ঝড় আর অতিবর্ষণে বিধ্বস্ত জেলার আমচাষ। উৎপাদনের কমে গিয়েছে। টাটকা আমই জুটছে না পাতে। ফলে বাড়তি আম রেখে শুকিয়ে আমসত্ত্ব বানানোর আশা এবার জলে চলে গিয়েছে।

আমসত্ব
  • 6/10

এই জেলায় কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, মানিকচক-সহ একাধিক ব্লকেই আমসত্ত্ব তৈরি হয়। তবে সবচেয়ে ভাল মানের আমসত্ত্ব তৈরি হয় ইংরেজবাজার ব্লকের কোতোওয়ালি, কল্যাণপুর, ধানতলা, টিপাজানি প্রভতি এলাকায়।

আমসত্ব
  • 7/10

মূলত গ্রামীণ মহিলারাই আমসত্ত্ব তৈরির কাজে যুক্ত থাকেন। এই পেশায় তাঁদের আর্থিক সংস্থান হয়। এই শিল্পে তাঁদের উৎসাহ জোগাচ্ছে রাজ্য সরকারও। সরকারিভাবে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীকে আমসত্ত্ব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
আমসত্ব
  • 8/10

মালদার আম ব্যবসায়ীরা জানিয়েছেন, সব ঠিক থাকলে মালদায় মরশুমে পাঁচ লাখ মেট্রিক টন পর্যন্ত আম উৎপাদন হয়। কিন্তু একের পর এক কালবৈশাখীর জেরে বেশিরভাগ আম গাছ থেকে ঝরে গিয়েছে। এখন চলতি মরশুমে মেরে কেটে দেড় লাখ মেট্রিক টন আম উৎপাদিত হতে পারে। আমের ফলন কমে যাওয়ায় আমের পণ্যেও প্রভাব পড়েছে। 

আমসত্ব
  • 9/10

বিভিন্ন প্রজাতির আম থেকেই আমসত্ত্ব তৈরি হয়। কিন্তু গন্ধ আর স্বাদে সবাইকে টেক্কা দেয় গোপালভোগ আম থেকে তৈরি আমসত্ত্ব। এর দামও বেশি। সাধারণত আমসত্ত্বের দাম ৭০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি। এবার দাম ২০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

আমসত্ব
  • 10/10

এক কেজি আমসত্ত্ব তৈরি করতে প্রয়োজন হয়, উন্নত মানের ৩৫ থেকে ৪০ কেজি আম। এরপরে আছে প্রক্রিয়াকরণ এবং শ্রমিকদের খরচ। তার উপর দুর্যোগের ফলে আমের দামও বেড়েছে। ফলে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে এবারের আমসত্ব।

Advertisement