NBSTC আগেই জানিয়েছিল, সকালে বাস কোচবিহার থেকে ছাড়বে। এরপর আলিপুরদুয়ার, রাজাভাতখাওয়া, জয়ন্তী, নিমাতি, চিলাপাতার জঙ্গল হয়ে ফের কোচবিহারে ফিরবে। সকাল সাড়ে ৮টায় বাস ছাড়বে।
আজ সকাল থেকেই জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। তবে প্রথম থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। সেই মতো জেলা পরিষদ চত্ত্বরে কড়া নিরাপত্তা ছিল। মোতায়েন করা হয়েছিল বিরাট সংখ্যক পুলিশ। এমন পরিস্থিতিতেই নতুন সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাংশের সদস্যদের সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছে বিজেপি। সভাধিপতি হয়েছেন দীপালি বালা।
ভরা পর্যটনের মরশুমে বন্ধ করা হবে জাতীয় সড়ক। NH10 পঞ্চমী পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত। মেরামতের কাজ চলবে। এতে সমস্যায় পড়বেন ট্যুরিস্টরা? আপত্তি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এই স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ রাখার স্টোররুমে একটি বিষধর গোখরো সাপ দেখতে পান এক স্বাস্থ্যকর্মী। ওষুধ নেওয়ার জন্য স্টোররুমের দরজা খুলতেই তাঁর চোখে পড়ে সাপটি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্বাস্থ্যকেন্দ্রে।
তৃণমূল আমলে বিজেপি সমর্থক হওয়ার জন্য চক্রান্ত করে উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। ঘটনায় কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তাঁর স্বামী। মুখ্যমন্ত্রী-সহ জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান বঞ্চিত উপভোক্তারা। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্জুনা গ্রামের ঘটনা।
ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি আটক করেন। সেই গাড়িতে ছিলেন ৫ জন। স্থানীয়দের অভিযোগ ছিল, ওই পাঁচজন গ্রাম থেকে গরু চুরি করতে এসেছিলেন।
বক্সায় রাজ্যের প্রথম ব্যাঘ্র পুনর্বাসন কর্মসূচির সূচনা। বাঘিনিটিকে একটি প্রাকৃতিক ঘেরাটোপে ছাড়া হয়েছে আপাতত। 'একটি বাঘিনীকে আজ বক্সায় ছাড়লাম। এ তো শুরু হল। দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার কীভাবে প্রাকৃতিক সম্পদ কাজে লাগায়। গোটা পৃথিবীর পর্যটকদের এখানে আনব'। বললেন শুভেন্দু অধিকারী।
বিহারের জঙ্গল থেকে বিশেষ বিমানে এল বাঘিনি। আলিপুরদুয়ারের হাসিমারা হয়ে বক্সায় পৌঁছয় সে। বিশেষ প্রাকৃতিক ঘেরাটোপে রয়েছে সেই বাঘিনি। পরে তাকে সম্পূর্ণ মুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বিহারের বাল্মিকী জঙ্গল থেকে আনা বাঘিনীকে বক্সার জঙ্গলে ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে শুক্রবার তিনি এ-ও ঘোষণা করলেন, আগামী ২ মাসে আরও ৩টি রয়্যাল বেঙ্গল টাইগার এ রাজ্যে নিয়ে আসা হবে।
বক্সার গভীর জঙ্গলে বিহার থেকে আসা বাঘিনীকে ছাড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্সার এই রাজকীয় অনুষ্ঠান সম্পূর্ণ লাইভ সম্প্রচার দেখা যাবে ঘরে বসেই। এই অনুষ্ঠানের কারণে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বক্সায় বন্ধ জঙ্গল সাফারি।
Highway Corridor: শিলিগুড়ি পাচ্ছে আরও একটি হাইওয়ে করিডোর। শিলিগুড়ি থেকে গুয়াহাটি, শিলং হয়ে শিলচর পৌঁছবে এই মেগা হাইওয়েটি। এই প্রজেক্টে খরচ হবে প্রায় ৬১,৫০০ কোটি টাকা। ভোল বদলে যাবে উত্তরবঙ্গের।