Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Forecast 2022 : অবশেষে বর্ষা ঢুকছে বাংলায়, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস

প্রতীকী ছবি
  • 1/7

অবশেষ বঙ্গে বর্ষার খবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Westher Office) জানাচ্ছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বা বলা ভাল জুন মাসের ৩ তারিখ নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) প্রবেশ করবে বর্ষা। 

প্রতীকী ছবি
  • 2/7

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। আগামি পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে ও তাপমাত্রা খানিকটা বাড়বে। 

প্রতীকী ছবি
  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগামী বৃহস্পতিবার নাগাদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী বায়ু আজ কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর অনেকটাই কভার করবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু এলাকা ও সিকিমে মৌসুমী বায়ু প্রবেশ করবে। তার ফলে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

আরও পড়ুন - সানগ্লাস পরে ট্র্যাক্টর চালিয়ে সোজা বিয়ের মণ্ডপে কনে, VIDEO VIRAL

প্রতীকী ছবি
  • 5/7

আজ ও আগামীকাল কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী এবং দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন - একরত্তিকে দেখেই উৎফুল্ল বাবা, স্ত্রীকে স্নেহের ছোঁয়া জিরাফের, Viral Video


 

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী তিন দিনে উত্তরবঙ্গের অনেকটাই অংশেই প্রবেশ করবে মৌসুমী বায়ু। তারপর তা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। 

প্রতীকী ছবি
  • 7/7

তবে জলীয় বাষ্পের কারণে আজ দক্ষিণবঙ্গে (South Bengal) অস্বস্তি বজায় থাকবে এবং আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পরশু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। একইসঙ্গে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। 

Advertisement