News Wrap : এক ক্লিকে আজকের সেরা খবর

News Wrap 7th July: প্রতিদিনই খবরের ঘনঘটা। দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল। আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি। আজকের সেরা খবরগুলি জেনে নিন এক ক্লিকে।

Advertisement
News Wrap : এক ক্লিকে আজকের সেরা খবর প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রতিদিনই খবরের ঘনঘটা
  • দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল
  • আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি

News Wrap 7th July: প্রতিদিনই খবরের ঘনঘটা। দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল। আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি। আজকের সেরা খবরগুলি জেনে নিন এক ক্লিকে।

 

দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই, কলকাতাকে ছাড়াল উঃ ২৪ পরগনা

গত কয়েকদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। বুধবারই দৈনিক আক্রান্ত দুহাজারের গণ্ডি টপকে যায়। এবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের দোরগোড়ায়।

দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, রাজ্যপালের কাছে TMC

India Today Conclave East 2022-এর মঞ্চে বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 'কুরুচিকর' মন্তব্য করে বলে অভিযোগ করে তৃণমূল। তৃণমূলের আটজনের প্রতিনিধি দল আজ, বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এ বিষয়ে বৈঠক করে।

 

মহুয়ার কালী-মন্তব্য: মমতা বললেন, 'মানুষের আবেগকে বুঝতে হবে'

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা একটি ধর্মীয় মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। ইতিমধ্যে বেশ কিছু থানায় দায়ের হয়েছে অভিযোগ। নেতাজি ইন্ডোরে এদিন রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মানুষের আবেগকে বুঝতে হবে। তবে তিনি মহুয়া মৈত্রের নাম নেননি কিংবা কালী প্রসঙ্গ তোলেননি।

 

হঠাত্‍ হাওড়ার ভোটার মমতার ভাই বাবুন, ভোটে লড়বেন?

Babun Banerjee WB CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন (স্বপন) বন্দ্যোপাধ্যায় হাওড়ার ভোটার হলেন। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে তিনি তিনি ভোটের ময়দানে নামতে চলেছেন।

শিন্ডে-সেনার 'অভ্যুত্থান', উদ্ধবের হাতছাড়া থানে পুরসভাও

Maharashtra Uddhav Thackeray Eknath Shinde: শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের জন্য আরও একটি বিপত্তি। থানে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (টিএমসি) ৬৬ জন দলীয় কর্পোরেটর একনাথ শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন, সূত্র জানিয়েছে। ফলে দলে তাঁর নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আরও গভীর হল।

২ বছরের কারাদণ্ড রাজ বব্বরের, জরিমানাও করল আদালত

২৬ বছরের পুরনো একটি মামলায় কংগ্রেস নেতা রাজ বব্বরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ২ মে, ১৯৯৬-এ এক পোলিং বুথ অফিসারকে লাঞ্ছিত করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে সাংসদ-বিধায়ক আদালত দোষী সাব্যস্ত করেছে।

এলাহি বিয়ে হল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, কী ছিল মেনুতে? রইল আসরের সব ছবি

Bhagwant Mann-Gurpreet Kaur Marriage: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিয়ে সম্পন্ন হল। দুপুর ১২টার দিকে ভগবন্ত মান এবং গুরপ্রীত কৌরের বিয়ে সম্পন্ন হয়। দেখে নিন বিয়ের একগুচ্ছ ছবি আর রাজকীয় মধ্যাহ্নভোজের মেনু...

Advertisement

পঞ্চায়েতে ভোট লুঠ রুখতে বুথ প্রতিরোধ বাহিনী গড়ার ডাক CPIM-এর

CPIM Protirodh Bahini: ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিপিআইএম তোড়জোড় শুরু করে দিল। তারা বুথ প্রতিরোধ বাহিনী গড়ে তোলার ডাক দিয়েছে।

'...মনটা বাচ্চাদের মতো করতে হবে,' তাঁর লেখা ছড়া নিয়ে কটাক্ষের উত্তরে মমতা

Mamata Banerjee: নেতাজি ইন্ডোরে এদিন রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "যাঁরা কাজ করেন তাঁরা ভুল করেন। কাজ করতে গিয়ে ভুল হলে সেটা পরে শুধরে নেওয়া যায়। আমার অনেক সময় মনে হয় আমরা যখন ছোট ছিলাম কত ছোট ছোট কবিতা পড়তাম।

জন্মদিনে হুল্লোড় ধোনির! পূর্ণ করলেন ৪১ বসন্ত

৭ জুলাই ৪১ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরিবারের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন MSD. আজ সাড়ম্বড়েই জন্মদিন পালন করলেন তিনি। এ মুহূর্তে জন্মদিনের পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

 

 

POST A COMMENT
Advertisement