Top Entertainment News Today: বিনোদনের আজকের সেরা খবরগুলি, এক নজরে...

Entertainment News Today,2nd November 2022: কী চলছে সারা দেশের বিনোদন জগতে? হলি, বলি কিংবা টলি! তারকারা কে কী করছেন? কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

Advertisement
বিনোদনের আজকের সেরা খবরগুলি, এক নজরে... বিনোদনের আজকের সেরা খবর

Top Entertainment News, Today 2nd November: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

শরীরে শুধু ডেনিম জ্যাকেট! সৃজলার বোল্ড ছবিতে মন মজেছে নেটিজেনদের

ধারাবাহিক শেষ হওয়ার পর, মন খারাপ অনুরাগীদের। যদিও ছোট পর্দায় নিয়মিত তাঁকে দেখা না গেলেও, অন্যান্য মাধ্যমে প্রায়ই ধরা দিচ্ছেন তিনি। 

ব্রেন স্ট্রোকে কোমায় ঐন্দ্রিলা! আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ভেন্টিলেশনে

আচমকাই ব্রেন স্ট্রোক হয়ে অত্যন্ত আশঙ্কাজনক তিনি। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। 


'আর বাদাম বিক্রি করব না...!' নতুন অ্যালবাম আসছে 'কাঁচা বাদাম' খ্যাত ভুবনের 

গত মে মাসে গাড়ি দুর্ঘটনার পর ভুবন কিছুদিন প্রচারের বাইরে ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এবার তিনি ঘোষণা করেছেন নতুন অ্যালবামের কথা।


চিনে লকডাউনের প্রতিবাদে বাজছে বাপ্পি-মিঠুনের 'জিমি জিমি', VIRAL VIDEO

গোটা বিশ্বে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগোলেও, চিনে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিড রুখতে, জিরো কোভিড লকডাউন নীতি গ্রহণ করা হয়েছে সেই দেশে। ফলস্বরূপ চিনের অনেক স্থানে লকডাউন রয়েছে।


ব্লাড ক্যান্সারে আক্রান্ত বোন, অনুরাগীদের কাছে অর্থসাহায্য চাইলেন সায়ন

কিছুটা বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে সাহায্য চাইলেন সায়ন ঘোষ। তাঁর বোন ভুগছেন ব্লাড ক্যান্সারের মতো কঠিন রোগে।


মন্নত থেকে দু'হাত ছড়ানো ভঙ্গিতে যখন দেখা দিলেন কিং খান, ভক্তরা 'ফিদা

শাহরুখ খানের জন্মদিন আজ অর্থাত্‍ বুধবার। ৫৭ বছরে পড়লেন বলিউডের বাদশা। মঙ্গলবার রাতভর মুম্বইয়ে শাহরুখের বাড়ি মন্নতের সামনে ভক্তদের ভিড় ছিল।


'জিন্দা হ্যায়...' জন্মদিনে বাদশার রিটার্ন গিফ্ট, দেখুন Pathaan Teaser

কাঁটায় কাঁটায় সকাল ১১টা... শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্যানরা হুড়মুড়িয়ে ভিড় জমিয়ে দিলেন পাঠানের টিজার (Pathaan Teaser) দেখতে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement